সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » অধ্যক্ষের বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ
অধ্যক্ষের বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এমদাদুল হক মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালাইঘাটি গ্রামের আইনুল হুদা হাফিজ (বিএ) মাদ্রাসার অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম অভিযোগকারী এমদাদুল হকের পুত্রকে সিটি ব্যাংকে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিকাশ, কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৮ লক্ষ ৪০ হাজার টাকা নেয়। ওই ব্যাংকের একটি নিয়োগপত্র ভুক্তোভোগীকে দেওয়া হলেও পরে যাচাই-বাছাইয়ে তা ভুয়া বলে প্রমাণিত হয়। একাধিকবার যোগাযোগ করা হলেও অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম সেই টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে কমিটির সভাপতি অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ওই টাকার মধ্যস্থতাকারী ছিলাম।





বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ