শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » কৃষি » মধ্যস্বত্বভোগীদের দৌরত্মে প্রকৃত কৃষকেরা সরকারী ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে না
প্রথম পাতা » কৃষি » মধ্যস্বত্বভোগীদের দৌরত্মে প্রকৃত কৃষকেরা সরকারী ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে না
সোমবার ● ৩ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যস্বত্বভোগীদের দৌরত্মে প্রকৃত কৃষকেরা সরকারী ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে না

---সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল ও সাধারণ সম্পাদক সিকদার হারুন মাহমুদ আজ এক বিবৃতিতে ধানের ন্যূনতম মূল্য মনপ্রতি ১২০০ টাকা নির্ধারণ ও কমপক্ষে পঞ্চাশ লক্ষ মেট্টিক টন ধান খোদ চাষীর কাছ থেকে ক্রয় করার জন্য্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের কারণে অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত উৎপাদক কৃুষকেরা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারে না। এই বছর সরকার ১০৮০ টাকা ধানের যে দাম নির্ধারণ করেছে তা কৃষকের জন্য লাভজনক নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি দলের স্থানীয় প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগৗদের দৌরাত্মে প্রকৃত চাষীরা সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে না। ধান ক্রয়ের সাথে যুক্ত সরকারি লোকদের সাথে যোগসাজসে সরকারি দলের চেলা-চামুন্ডারাই অনেক কমদামে কৃষকের ধান নিয়ে ক্রয়কেন্দ্রে বিক্রি করে। তাদের সাথে আবার থাকে চাতালের মালিকদের যোগসাজস। তাছাড়া চাষীরা সরাসরি ধান নিয়ে গেলে সেখানে আদ্রতাসহ নানা অজুহাত তুলে তাদের কাছ থেকে ধান নেয়া হয় না।

নেতৃবৃন্দ বলেন, এইসব কারণে কৃষকেরা সরকার নির্ধারিত দামেও ধান বিক্রি করতে পারে না। সরকারি মূল্য সহায়তায় প্রকৃত কৃষকেরা লাভবান হয় না।

নেতৃবৃন্দ দ্রুততার সাথে প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং বলেছেন সকল ধরনের মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কৃষি ফসলের ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ কৃষক আন্দোলনের সংগঠকদেরও এই ব্যাপারে সক্রিয় হবার আহ্বান জানান।





আর্কাইভ