শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » প্রতিবন্ধী বিপুলকে এলোপাতারী কুপিয়ে জখম : গ্রেপ্তার-১
প্রথম পাতা » গাইবান্ধা » প্রতিবন্ধী বিপুলকে এলোপাতারী কুপিয়ে জখম : গ্রেপ্তার-১
সোমবার ● ৩ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিবন্ধী বিপুলকে এলোপাতারী কুপিয়ে জখম : গ্রেপ্তার-১

ছবি : সংবাদ সংক্রান্তগাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জের মোজাফফর মিয়া ও তার ছেলে প্রতিবন্ধী বিপুল মিয়াক এলোপাতারী কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত প্রতিবন্ধী বিপুলকে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মমিন মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি গ্রামে জমির মালিকানা বিষয় নিয়ে বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে।

এজাহার থেকে জানা যায়, গত ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে আসামীগন লাঠি, সোটা, লোহার রড, ধারালো ছোরা, কোদাল, খুন্তি, দাসহ পূর্ব পরিকল্পনা অনুযায়ী উপজেলার মজুমদার হাট জামে মসজিদের পার্শে নিজ নির্মাণাধীন দোকান ঘরে ঢুকে মোজাফফর ও তার প্রতিবন্ধী ছেলে বিপুল মিয়ার ওপর হামলা করা হয়। প্রতিবন্ধী বিপুলের মাথায় ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে চোট মেরে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ আছে।
এ ঘটনায় গত ২৮ এপ্রিল শহিদুল ইসলাম (৩২), মোজাম্মেল হক(৪৫), ওমর আলী(৪৩), মমিন মিয়া(২২), মোজাহার আলী(৫৫), রিপন মিয়া(১৯), বকুল মিয়া(৩৬), মমেনা বেগম(৪২) কে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

মোজাফফর মিয়া অভিযোগ করে বলেন, আসামী গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন মহুর্তে তারা আবার হামলা করতে পারে তাই জীবন ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আসমীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ব্যাপারে সুন্দরগঞ্জন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, মোজাফফর হোসেন ও তার প্রতিবন্ধী ছেলে বিপুল মিয়ার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের মধ্যে মমিন মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)