মঙ্গলবার ● ৪ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে শহরের মধ্যে গণপরিবহন চলবে
স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে শহরের মধ্যে গণপরিবহন চলবে
চলমান বিধিনিষেধে শহরের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে করোনা সংক্রমণ ঠেকাতে চলমান বিধি-নিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ সোমবার ৩ মে দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব জানান, ৬ মে থেকে শহরের মধ্যে গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলায় সবধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গণপরিবহন মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে না। স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে। সেই নির্দেশনাও দেওয়া আছে। সেটা আমরা দেখব।’
স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে মার্কেট, শপিংমল খোলা থাকবে। তবে লোকজন মাস্ক না পরলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা