বুধবার ● ১৯ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পেশাগত দায়িত্ব পালন করার সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আজ বুধবার ১৯ মে সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবানে কর্মরত সাংবাদিক ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবেদন করায় সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম’কে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা নির্যাতন ও পুলিশে দেওয়া হয়েছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমনকি যা জনসম্মুখে আসলে দেশের মান ক্ষুন্ন হবে! স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ঢাকার জন্যই এই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে সাংবাদিকরা মন্তব্য করেন। বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি মানববন্ধনে সারাদেশের সাংবাদিকদের ওপর নির্যাতন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এসময় মানববন্ধনে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি মংসানু মারমা, দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মিনারুল হক প্রমুখ।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত