শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
প্রথম পাতা » জাতীয় » চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
বৃহস্পতিবার ● ২০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্ত মৌলভীবাজার  প্রতিনিধি :: ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শততম বর্ষ পালিত ১৯২১ সালের ২০ মে, চা শিল্প এবং চা শ্রমিকদের জন্য এক ঐতিহাসিক দিন। তৎকালীন কাছাড় ও সিলেট জেলার ত্রিশ হাজার চুক্তিভিত্তিক চা শ্রমিক ব্রিটিশ মালিকদের বিরুদ্ধে শ্রমিকনেতা গঙ্গাচরন দীক্ষিত, দেওশরন ত্রিপাঠির নেতৃত্বে বিদ্রোহ করে “মুল্লুক চলো” আন্দোলনে অংশ নিয়ে করিমগঞ্জ রেলস্টেশনে সমবেত হয়ে চাঁদপুর জাহাজঘাটের উদ্দেশ্যে দীর্ঘ পদযাত্রা শুরু করেন।
২০ মে চাঁদপুর পৌঁছে জাহাজে ওঠার জন্য অপেক্ষমাণ শ্রমিকদের উপর ব্রিটিশ মালিকরা চুক্তিভঙ্গের অভিযোগে আসাম রাইফেলস এর গোর্খা বাহিনীকে লেলিয়ে দেয়। চা শ্রমিকদের ঔদ্ধত্য আর ভবিষ্যৎ বিদ্রোহের বীজ দমন করতে চালানো হয় সশস্ত্র হামলা। অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলনের এবছর শততম বর্ষ। শতাব্দীর মাইলফলক ছোঁয়া এই আন্দোলন চা শ্রমিকদের জন্য এক অনন্য শিক্ষা হয়ে নতুন দিনের লড়াইয়ে শক্তি যোগাচ্ছে।
বাংলাদেশের চা শ্রমিকরা ২০ মে চা শ্রমিকদের রক্তে ভেজা এই দিনটিকে “চা শ্রমিক দিবস ” হিসেবে পালন করছেন দীর্ঘদিন যাবত। রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সবেতন ছুটির দাবিসহ চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমির অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে এবছর বিভিন্ন চা বাগানে শততম “চা শ্রমিক দিবস” পালন করা হয়।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২০ মে বৃহস্পতিবার মৌলভীবাজার, করিমপুর, রাজনগর, মাথিউরা, মুমিনছড়া, রত্না, ধামাই, সোনা রুপা, কালিটি, লংলা, তারাপাশা, দলই, শমসেরনগর, আলীনগর, সুনছড়া, কুরমা, চাম্পারাই, ভাড়াউড়া, ভুরভুরিয়া, ফুলছড়া, লাখাই, কেজুরিছড়া, হরিনছড়া, রাজঘাট, সিন্দুরখান, আমরাইল, চান্দপুর, বেগমখান, রামগংগা, জোয়াল ভাঙা, আমু, লস্কর পুর, দেওন্দি, তেলিয়াপাড়া, বৈকুন্ঠপুর, নোয়াপাড়া, রেমা, রশিদপুর, মালনিছড়া, লাক্কাতুড়া, খাদিম, তারাপুর চা বাগানসমুহে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন, চা শ্রমিক সমাবেশ, মিছিল, আলোক প্রজ্জ্বলন ইত্যাদি কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানে পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে চা শ্রমিক দিবস পালিত হয়। অস্থায়ী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের স্মরণে নিরবতা পালন এবং পঞ্চায়েত সভাপতি জ্ঞান উড়াংয়ের সভাপতিত্বে, কীরন বৈদ্যের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাসান, বাসদ নেতা প্রীতম দাশ, শ্রমিক নেতা রতন গড়াইত, গোলাপ তেলী, দূর্জয় রিকমন ও আপন কড়ি প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ