শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৬৫ বছরের ইউপি সদস্যের সাথে প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক, ৪ মাসের গর্ভবতী
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৬৫ বছরের ইউপি সদস্যের সাথে প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক, ৪ মাসের গর্ভবতী
শুক্রবার ● ২১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬৫ বছরের ইউপি সদস্যের সাথে প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক, ৪ মাসের গর্ভবতী

ছবি: সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়ের বোড়াই (মাঝপাড়া) গ্রামের সৌদি আরব প্রবাসি রাশেদুল আলমের স্ত্রী’র সাথে একই গ্রামের আব্দুল বারীর ছেলে ইদ্রিসুল আলম মেম্বরের অবৈধ সম্পর্কে ৪ মাসের অন্তসত্বা রাশেদুলের স্ত্রী। এঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে শুরু হয়েছে তোলপাড়! সরেজমিনে গিয়ে জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যে আব্দুল বারীর ছেলে ইদ্রিসুল আলম (৬৫) মেম্বরের সাথে সৌদি আরব প্রবাসি রাশেদুলের স্ত্রী’র সাথে দীর্ঘ দিনের অবৈধ সম্পর্কের কারণে গর্ভবতী হয়ে পড়েছে ভুক্তভোগী সেই নারী। সাধুহাটি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য তিনি। ইদ্রিসুল আলম সাধুহাটি ইউনিয়নের বোড়া গ্রামের আঃ বারী বিশ্বাসের ছেলে। সংসারে তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। জানা গেছে, ১৭ বছর আগে বোড়া গ্রামের মাছ পাড়ায় বিয়ে হয় ঐ গৃহবধূর। তার সংসারে ১৫ ও ১২ বছর বয়সী ২ ছেলে রয়েছে। ৪ বছর আগে সৌদি আরবে কাজের সন্ধানে যায় গৃহবধূর স্বামী রাশিদুল আলম। গৃহবধূর চাচাতো দেবর সুজন সাংবাদিকদের জানান, তার ভাই বিদেশ যাওয়ার পরে একটি সুই কেনার প্রয়োজন হলেও গৃহবধূ ইদ্রিস মেম্বারকে দিয়ে করাতেন। পরিবারের সকল সিদ্ধান্ত-কেনা কাটা সব তিনি করতেন। রাত বিরাত নেই। অবাধ যাতায়াত। গত কয়েকদিন আগে পেটের অস্বাভাবিক উচ্চতা লক্ষ্য করে জেলা সদরের ডাকবাংলা বাজারের আল্ জাজিরা ডায়গনস্টিক সেন্টারের মান্নান ডাক্তারের কাছে যান। গ্রামের অনেকেই বলেছিল টিউমার হতে পারে। কিন্তু আল্ট্রাসনো করার পরে দেখা যায় ঐ গৃহবধূ ৪ মাসের গর্ভবতী। ডাক্তারের কাছে যাওয়ার আগে মেম্বার ইদ্রিসুল আলম সেই গৃহবধূ ৫০০ টাকাও দিয়েছিলেন। ৪ বছর স্বামী বিদেশ স্ত্রী গর্ভবতী হওয়ার খবরে পরিবারে ও গ্রামে নানা কানাঘুষা চলছে। পরিবারে শুরু হয়েছে অশান্তি। এর মধ্যে খবর পাওয়া গেছে ঐগৃহবধূ আল্ জাজিরা ডায়গনস্টিক সেন্টারের মান্নান ডাক্তারের নিকটে গর্ভপাত করার চেষ্টাও করেন। তবে মান্নান ডাক্তার গর্ভপাত করাতে তার স্বামী রাশেদুল আলমের অনুমতি লাগবে বলে জানিয়ে দেন। একথা শুনে গৃহবধু আত্মগোপনে রয়েছেন। এদিকে ইদ্রিসুল আলমের বাড়িতে খোঁজ নিতে গেলে সাংবাদিকদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চেষ্টা করেন। এবিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজীর উদ্দিন তার মোবাইল ফোন রিসিভ করেননি।

তথ্য গোপন করে একাধিক বিয়ে
ঝিনাইদহ :: তথ্য গোপন করে একাধিক বিয়ে করায় একেএম ইব্রাহীম ওরফে খায়ের নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে। একেএম ইব্রাহীম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের আব্দুল গনির ছেলে ও গাড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওই শিক্ষকের তৃতীয় স্ত্রী মিতা খাতুন এই অভিযোগ করেন। লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ঝিনাইদহ উপজেলা শিক্ষা অফিসার সুধাংশু শেখর বৃহস্পতিবার বিকালে জানান, শিক্ষক ইব্রাহীমের বিরুদ্ধে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাও হয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। মিতা খাতুন লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০২০ সালের ২৯ এপ্রিল এক লাখ টাকার কাবিনে তাদের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন এটা তার স্বামীর তৃতীয় বিয়ে। এর আগে রহিমা খাতুন ও ইয়াসমিন নামে তার স্বামীর আরো দুইটি স্ত্রী ছিল। দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন ১৫ বছর সংসার করে স্বামীর লাম্পট্য ও নির্যাতনের কারণে ঢাকায় চলে যান। এখন প্রথম স্ত্রী রহিমা খাতুন ও তিনি সংসারে আছেন। মিতা খাতুনের ভাষ্যমতে বিয়ের পর থেকেই স্বামী একেএম ইব্রাহীম দুই লাখ টাকার যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। বাদীর হতদরিদ্র পিতা মোজাম মন্ডল মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ের পরপরই জামাইকে টিভি, সোনার গহনা, নগদ টাকা ও আসবাবপত্র দেন। এতে খুশি হতে পারেনি যৌতুক লোভী স্বামী একেএম ইব্রাহীম। টাকার জন্য প্রায় মারপিট করতে থাকেন মিতাকে। গত ১ জানুয়ারী বাদীকে যৌতুকের জন্য বদেম মারপিট করে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়। এ নিয়ে হলিধানী ইউনিয়ন পরিষদে আপোষরফা হয়। মুচলেকা দিয়ে স্ত্রীকে নিয়ে যান। পরে আবারো শিক্ষক ইব্রাহীম স্ত্রীকে মারধর করতে থাকে। ন্যায় বিচারের দাবীতে তৃতীয় স্ত্রী মিতা খাতুন আদালতে মামলা করার পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসারের কাছে নালিশ দিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষক একেএম ইব্রাহীমের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

লকডাউনেও ঢাকায় যেতে চড়া মুল্যে বিক্রয় হচ্ছে মাইক্রোবাসের টিকিট
ঝিনাইদহ :: দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কয়েক ধাপে চলছে সর্বাত্মক লকডাউন। পরিবার-পরিজনের সাথে ঈদ করতে দুর-দুরান্ত থেকে ছুটে এসেছেন। এখন কর্মস্থলে ফেরার চেষ্টা। কিন্তু সর্বাত্মক লকডাউনে চলছে না দুরপাল্লার বাস। প্রতিদিন সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার ঊদ্দেশ্যে ছেড়ে গেলে ও স্থানীয় প্রশাসনের এ বিষয়ে কোন মাথা ব্যাথা নেই। সে কারণে মাইক্রোবাসের টিকিট বেশি দামে কিনে যেতে হচ্ছে ঢাকাতে এদিকে সর্বাত্মক লকডাউনে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ঢাকাগামী মাইক্রোবাসের মালিক ও শ্রমিকরা। গত ১ মাস যাবত তাদের কোন উপার্জনের ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়ে কাউন্টারের সামনে মাইক্রোবাস রেখে টিকিট বিক্রি করছেন তারা। বৃহস্পতিবার ঝিনাইদহ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ১০ সিটের মাইক্রোবাসের টিকিট জনপ্রতি নেওয়া হচ্ছে এক হাজার থেকে পনের’শ টাকা। আর ১৮ সিটের মাইক্রোবাসের টিকিট নেওয়া হচ্ছে তের’শ থেকে আঠার’শ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, টার্মিনাল শ্রমিকদের করোনাকালীন কোনো আয়-উপার্জন নেই। দুরপাল্লার গাড়ি বন্ধ থাকায় এ ব্যবস্থা করতে হয়েছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছে। ঢাকাগামী মতলেব উদ্দিন নামক এক যাত্রী বলেন, ঈদ করতে তিনি বাড়িতে এসেছেন। এখন ঢাকায় কর্মস্থলে ফিরবেন। বার’শ টাকা দিয়ে একটি টিকিট কেটে ঢাকা যেতে হচ্ছে। বাস চললে এত বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হতো না। কোন উপায় না পেয়ে অনেক বেশি টাকা দিয়ে ঢাকায় যেতে হচ্ছে। ঢাকাগামী মাইক্রোবাসের মালিকসহ শ্রমিকরা বলেন, দুই ঈদেই ঢাকাগামী পরিবহন গুলোর ভালো ব্যবসা হয়। সেইসাথে আমাদেরও ভালো উপার্জন হয়। কিন্তু গত ঈদেও কোন উপার্জন নেই। এই ঈদেও গাড়ি বন্ধ। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে ঈদ কেটেছে। উপায় না পেয়ে মাইক্রোবাসের টিকিট বিক্রি করছি।

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ :: পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে সমেলমানপুর গ্রাম থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ