শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন

---

নাটোর প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে কালু প্রামাণিক (৫০) নামে এক লম্পট ৷ এছাড়াও পারকোল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইয়ারুল ইসলামের (৬০) ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা৷ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কচুয়া গ্রামে বাড়ির পাশের বাগানে বড়ই কুড়াতে গেলে একই গ্রামের গণি প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে ৷ এ সময় তার গোঙ্গানীর শব্দে পথচারীরা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায় ৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে ৷

এ ব্যাপারে হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মুনমুন জানান, তার মেডিকেল চেক-আপ সম্পন্ন হয়েছে ৷ তাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে ৷ অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোলে আর এক স্কুলছাত্রী ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন কালে অন্যান্যের মধ্যে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, পারকোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন ৷

এ সময় বক্তারা অবিলম্বে ধর্ষক ইয়ারুল ইসলামকে গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানান৷ গত ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় স্কুলের শিক্ষা সফর থেকে বাড়ি ফেরার পথে ইয়ারুল ঐ স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ৷ বড়াইগ্রাম থানার ওসি মনির হোসেন বলেন, কচুয়ায় ধর্ষণের ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি তবে অপর ঘটনায় মামলা হয়েছে ৷ অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে ৷





আর্কাইভ