শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় মামলা : খালি ট্রাংক উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় মামলা : খালি ট্রাংক উদ্ধার
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় মামলা : খালি ট্রাংক উদ্ধার

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় ৩ মার্চ বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় মামলা হয়েছে ৷ মামলায় ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকা লুটের অভিযোগ করা হয়েছে ৷

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মানিপ্লন্টের এটিএম কর্মকর্তা মাসুদ রানা বাদী হয়ে ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকা লুটের অভিযোগে মামলাটি দায়ের করেন ৷ এতে অজ্ঞাত ১০/ ১২ জনকে আসামি করা হয়েছে ৷

তিনি আরো জানান, ময়মনসিংহের ফুলবাড়ি থানা এলাকা থেকে লুট হওয়া টাকার খালি ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে ৷ দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা অভিযান পরিচালনা করছেন ৷

উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার ওই এলাকায় এপ্লেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার পাশে ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ রয়েছে ৷ ২ মার্চ বুধবার রাত সাড়ে তিনটার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান ওই বুথে টাকা রাখতে আসেন ৷ এ সময় তাদের মাইক্রোবাস থেকে টাকাগুলো দুইটি ট্রাঙ্কে করে ওই বুথে নিয়ে যান ৷ সে সময় দুইজন গানম্যান ও নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ কর্মকর্তা উপস্থিত ছিলেন ৷

এসময় একটি পিকআপ নিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত ওই বুথে হামলা চালান ৷ তারা নিরাপত্তকর্মী লিয়াকত হোসেনকে মারধর করে টাকার ট্রাঙ্ক দুইটি লুট করে নিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷





আর্কাইভ