শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ জুন ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় ২০২১-২০২২ বাজেট প্রত্যাখান
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় ২০২১-২০২২ বাজেট প্রত্যাখান
রবিবার ● ১৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় ২০২১-২০২২ বাজেট প্রত্যাখান

ছবি: সংবাদ সংক্রান্ত ঢাকা :: আজ বিকেল ৪ টায় কৃষক- খেতমজুর সংগ্রাম পরিষদের এক সাধারণ সভায় কৃষক ও খেতমজুর নেতৃবৃন্দ গত ৩রা জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের তীব্র সমালোচনা করেন এবং বলেন এই বাজেটে প্রতি বছরের ন্যায় এবারও কৃষিখাতকে উপেক্ষা করা হয়েছে। বাজেটে কেবলমাত্র কর্পোরেট-ধনীক শ্রেণীর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হয়েছে। দেশের মানুষ মনে করেছিল যে, করোনা দুর্যোগজনীত কারণে পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে স্বাস্থ্য খাত, কৃষি খাত ও গ্রামীণ সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে। সরকার এবং অর্থমন্ত্রী বলেছিলেন যে, এবারর বাজেট হবে ‘জীবন ও জীবিকার’ বাজেট। কিন্তু সরকার ও মন্ত্রী যে কথা রক্ষা করেননি দেশের মানুষের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এক ধরনের প্রতারণা করেছেন।

নেতৃবৃন্দ বলেন, করোনার কারণে চলমান লকডাউনে কৃষক যেমন তার উৎপাদিত কৃষি ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে না। অপরদিকে গ্রামীণ শ্রমজীবী খেতমজুররা কর্মহীন হয়ে বেকারত্ব জীবনযাপন করছে। সামাজিক নিরাপত্তার বরাদ্দ যেটুকু আছে তাহাও দলীয় ও দুর্নীতির কারণে তাদের হাত অবধি পৌছাচ্ছে না।

রাষ্ট্রায়াত্ত্ব পাটকল, চিনিকল, সুতা কলসহ গুরুত্বপূর্ণ জাতীয় শিল্প ও আজ সরকারের ভুলনীতি, দুর্নীতির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে। হাজার হাজার মিল শ্রমিক চাকুরী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষুদ্র, মাঝারি কৃষক তাদের কৃষিঋণ ও মহাজনী, এনজি ঋণের চাপে দিশেহারা। বাজেটে এইসকল শিল্প রক্ষায় বা পুনরুজ্জীবনের কোন দিকনির্দেশনা নেই। দরিদ্র ও হতদরিদ্র মানুষ সরকারের নগদ সাহায্য ও প্রণোদনার বাইরে। প্রায় সাড়ে ছয় কোটি মানুষ চরম দারিদ্রসীমার নীচে বসবাস করছে। আরো লক্ষ লক্ষ মানুষ এই বছরের মধ্যেই দারিদ্রসীমার নীচে যাবে। তাদের জন্যও সরকার বাজেটে তেমন কোন বরাদ্দ রাখেনি। গ্রামীণ নিম্নবিত্ত, মধ্যবিত্তদের জন্য রেশনিংয়ের কোন ব্যবস্থা নেই।

নেতৃবৃন্দ বলেন, এই ধনীক শ্রেণীর বাজেটে আগামীতে ধনীরা আরো অধিক ধনী হবে, আর দেশের বিপুল সংখ্যক মানুষ আরো নিঃস্ব হবে। তাই এই বাজেট কোনভাবই জনমানুষের বাজেট হতে পারে না। দেশের সাধারণ মানুষের মত কৃষক ও খেতমজুররাও এই বাজেট প্রত্যাখান করছে।

নেতৃবৃন্দ আরো বলেন, অনতিবিলম্বে এই বাজেট স্থগিত করে কৃষি ও স্বাস্থ্যখাতসহ গ্রামীণ সামাজিক নিরাপত্তা খাতেও বরাদ্দ বৃদ্ধি করে নতুন করে সংযুক্তি বাজেট প্রণয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এই দাবীতে আগামী ২৩ জুন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করার ঘোষণা প্রদান করেন।

আজ বিকাল ৪ টায় ২৮/৮-এ, সেগুনবাগিচায় বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক, কৃষক- খেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক আকবর খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সমাজতান্ত্রিক কৃষক ও খেতমজুর ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, কেন্দ্রীয় নেতা মোশারফ হোসেন নান্নু, কৃষক খেতমজুর সংগঠনের কেন্দ্রীয় নেতা মানস নন্দী, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা সুকান্ত শফি কমল, কৃষক ও খেতমজুর ফোরাম এর কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ

আর্কাইভ