সোমবার ● ১৪ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত
খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত
দেড় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন।
তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানান, গতকাল রবিবার সকালে তিনি জ্বরে আক্রান্ত হন। সকালে শরীরের তাপমাত্রা কিছুটা বেশি ছিলো। বিকাল থেকে তাপমাত্রা ১০০-এর মধ্যে ওঠানামা করছে। মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে চিকিৎসকেরা তার কিছু পরীক্ষা এবং নতুন ওষুধ দিয়েছেন।
একজন চিকিৎসক বলেন, ১৫ দিন আগেও বেগম জিয়া জ্বরে আক্রান্ত হন। আবার জ্বর হওয়ার ঘটনা উদ্বেগজনক। এত ঘন ঘন জ্বর হওয়া ভালো লক্ষণ নয়।
৯ মে তিনি করোনামুক্ত হওয়ার পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। পুরনো রোগগুলো আরও জটিল হয়েছে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে জ্বরে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। চার দিন পর তা নিয়ন্ত্রণে আসে। সূত্র: ইত্তেফাক





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ