শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » খুলনা বিভাগে প্রতীক পেয়ে প্রচারণায় নতুন মাত্রা
প্রথম পাতা » খুলনা বিভাগ » খুলনা বিভাগে প্রতীক পেয়ে প্রচারণায় নতুন মাত্রা
শনিবার ● ৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা বিভাগে প্রতীক পেয়ে প্রচারণায় নতুন মাত্রা

---

খুলনা প্রতিনিধি :: প্রতীক বরাদ্দের প্রথম দিন থেকেই উত্‍সবমুখর পরিবেশে প্রচারণা শুরু করেছেন খুলনার ৬৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ৷ আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক আগে থেকে বরাদ্দ থাকায় প্রচারে তারা ছিলেন এগিয়ে ৷ পোস্টার,লিফলেট ও হ্যান্ডবিল আগেই ছাপিয়ে রেখেছিলেন তারা ৷ এক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল ইউনিয়নের স্বতন্ত্র ও সদস্য প্রার্থীরা৷ সকালে প্রতীক বরাদ্দের পর তাদের অনুসারীদের ছাপাখানায় ছোটাছুটি করতে দেখা গেছে ৷ খুলনার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, খুলনার ৬৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১৩ জন, সদস্য পদে ২ হাজার ৬৩০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বনি্দ্বতা করছেন ৭৭৪ জন প্রার্থী প্রতিদ্বনি্দ্বতা করছেন ৷ গত বৃহস্পতিবার তাদের সবাইকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ৷ সূত্রটি জানায়, চেয়ারম্যান পদে ৬৭টি ইউনিয়নে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬৭ জন, ধানের শীষ প্রতীক পেয়েছেন ৫৬ জন, অন্য দলের প্রার্থীরা স্ব স্ব দলের প্রতীক এবং বাকিরা নির্বাচন কমিশন নির্ধারিত প্রতীক বরাদ্দ পেয়েছেন ৷ স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা প্রচারে নেমে পড়েন ৷ আগে থেকেই তৈরি করা লিফলেট ও হ্যান্ডবিল এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা ঘুরে বেড়ান পাড়া মহল্লায় ৷ দেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি ৷ কিন্তু এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা পিছিয়ে ছিলেন ৷ বৃহস্পতিবার তাদের পরিচিতজনরা ছাপাখানায় দৌড়ে বেড়িয়েছেন ৷ খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় চায়ের দোকানে  বৃহস্পতিবার বিকালে কথা হয় সেলিম মুন্সীর সঙ্গে৷ তিনি বলেন, প্রতীক না থাকায় এতো দিন নির্বাচনী প্রচার সাদামাটা মনে হয়েছে৷ রাস্তায় রাস্তায় পোস্টার, দোকানে দোকানে হ্যান্ডবিল ও লিফলেট লাগানো না থাকলে ভোটের আনন্দ বোঝা যায় না ৷ তার সাথে থাকা নির্মল গোলদার জানান, চেয়ারম্যান পদে রাজনৈতিকভাবে ভোট হলেও মাঠে সে ধরনের কোনো উত্তাপ তারা টের পাচ্ছেন না ৷ সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে ৷ তবে পূর্ণউদ্যোমে নির্বাচনী প্রচারণা শুরুর পর বোঝা যাবে শেষ পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ থাকবে কি-না ৷ জলমার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অনুপম গোলদার, বিএনপির প্রার্থী আশিকুজ্জামান আশিক এবং বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আবদুল গফুর মোল্লা এসব এলাকায় প্রচারণা চালিয়েছেন বলে জানান স্থানীয়রা ৷ খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা চলছে ৷ এখন পর্যন্ত আচরণ বিধি লংঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি ৷ প্রতীক বরাদ্দের পর কেউ যাতে নির্বাচনী আচরণবিধি লংঘন করে দেয়ালে পোস্টার সাটানো বা রঙিন পোস্টার না ছাপায় সেদিকে নজর রাখতে রিটার্নিং অফিসারদের দিকনির্দেশনা দেয়া হয়েছে ৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ