শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » এমপি মোসলেম উদ্দিনের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সাক্ষাৎ
এমপি মোসলেম উদ্দিনের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ শুক্রবার ২৫ জুন সকাল দশটায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম – ৮ এর সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং বোয়ালখালীর অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এমপির বাসভবনে অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য যে সংগঠনের উপদেষ্টা/পৃষ্ঠপোষক হিসেবে এমপিকে মনোনয়ন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রণব রাজ বড়ুয়া ও শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রকি, কমিশনার মুজিবুর রহমান মুজিব, সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ (মাস্টার) সংগঠনের সদস্য নীলা দাশ মণি ও রত্না নাথ জয়া প্রমূখ।
এসময় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এমপি ।





শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০