শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিশেষ কৌশলে জলপথে পাচার হচ্ছে অবৈধ বনজদ্রব্য
প্রথম পাতা » চট্টগ্রাম » বিশেষ কৌশলে জলপথে পাচার হচ্ছে অবৈধ বনজদ্রব্য
শুক্রবার ● ২৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশেষ কৌশলে জলপথে পাচার হচ্ছে অবৈধ বনজদ্রব্য

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের একটি জলপথে দিয়ে প্রতিদিন নানা কৌশলে পাচার হচ্ছে অবৈধ পাহাড়ী বাঁশ ও কাঠসহ বনজদ্রব্য। এসব অবৈধ বাশঁ-কাঠ পাচারের অন্যতম মাধ্যম হচ্ছে স্থানীয় একটি হাট গহিরা কালাচাঁদ হাট। প্রতিদিন সর্তা খাল দিয়ে অবৈধ ভাবে বাশেঁর ছালির মাধ্যমে লাখ লাখ ঘনফুট কাঠ আসে গহিরা কালাচাঁদ হাটে। বিশেষ কায়দায় জলপথে আসা কাঠ ও বাশঁ পাচার হয় এখান থেকে দেশের বিভিন্ন নানা প্রান্তে। জানা যায়, খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ি এলাকা রক্তছড়ি ও ব্র্রক্ষ্মাছড়ি থেকে ফটিকছড়ি হয়ে সর্তার খাল দিয়ে উজানের পানি পথে গহিরা কালাচাঁন্দ হাটের কাঠ পাচারের অবৈধ ডিপোতে আসে। খাগড়াছড়ি ও ফটিকছড়ি বন বিভাগকে ম্যানেজ করে সরকারি গাছ কেটে এখানে নিয়ে আসে একটি গাছ চোরাই সেন্ডিকেট। এই সেন্ডিকের সাথে রয়েছে রাউজান, ফটিকছড়ি ও খাগড়াছড়ি জেলা উপজাতিয় চক্র।

সূত্র জানায়, একদিকে গভীর রাতে বন বিভাগের গাছ কেটে উজার করছে এসব অবৈধ চোরা কাবারিরা। অপর দিকে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বীরদর্পে কাঠ ব্যবসায়ী সেজে সমাজপতি হচ্ছে তারা। সরেজমিনে গহিরা কালাচাঁদ হাটের অবৈধ বাশঁ কাঠ ডিপো পরিদর্শন কালে দেখা গেছে, গহিরা সর্তার খালের দুই প্রান্তে রয়েছে ৮/১০টি করাত কল। করাত কল গুলোতে সারিবদ্ধ ভাবে স্তুপ করা হয়েছে চোরাই পথে আনা সেগুন, গর্জন, কড়াই, আকাশ মনি ও গামারী গোল কাঠ। এছাড়া সর্তার খালের পাড় দখল নিয়ে বিক্রির জন্য স্তুপ করে রেখেছে পাচারকারীরা। সেখান থেকে পুলিশ ও বন বিভাগকে ম্যানেজ করে ট্রাকে ট্রাকে দ্বিতীয় দফায় কাঠ পাচার হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

এছাড়া অবৈধ বাশঁ-কাঠ পাচারের হাট হিসাবে পরিচিত রাউজানের গহিরা কালাচাঁদ হাটে গড়ে উঠেছে শতাধিক ফার্ণিচারে দোকান। এসব দোকান ও করাত কলের কোন বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরে অবৈধ পন্থায় বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করে গহিরায় জমজমাট অবৈধ কাঠ ব্যবসা। এবিষয়ে রাউজান ঢালার মুখ বন কর্মকর্তা ফরেস্টার আইয়ুব আলী মন্ডল বলেন, আমি নতুন জয়েন্ট করেছি রাউজানে। এখনোও সবকিছু অজানা। এছাড়া সর্তার খাল হয়ে গহিরাতে কাঠ পাচারের বিষয়টি আমি জানতাম না। তবে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। এ ব্যাপারে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)