শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ঝালকাঠিতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি কলেজ মোড় চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে সাবেক পৌরসভার চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেনের বাড়ির সামনে পুকুরে মরদেহ ভেসে ওঠারপর স্থানীয়রা দেখতেপেলে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে পানি থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে পুকুরে লাশ ভেসে উঠেছে দেখে থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম কায়ুম হাওলাদার (৪০) পিতা মৃত ওয়াজেদ আলী হাওলাদার সাং বিকনা ১নং ওয়ার্ড।
পারিবারিক সূত্রে ও কলেজ মোড়ের ব্যবসায়ীরা জানায়,কায়ুম একজন শারীরিক প্রতিবন্ধী ছিলও। সে দোকানে দোকানে দীর্ঘদিন থেকে খাবার পানি সরবরাহ করে।
তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা এখোনো জানাযায়নি। তবে ধারণা করা হচেছ ঐ দিন রাতে বা বিকালে পুকুরের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছে আর উঠতে পারেনি সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খলিলুর রহমান জানান,কায়ুম নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে পানিতে পরে গিয়ে তার মৃত্যু হতে পারে।





রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ঝালকাঠিতে মহান মে দিবস পালিত