বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » ঢাকা » করোনা সংক্রান্ত সংবাদ প্রচারে ইতিবাচক দিকগুলোকে অধিক গুরুত্ব দেয়া উচিত
করোনা সংক্রান্ত সংবাদ প্রচারে ইতিবাচক দিকগুলোকে অধিক গুরুত্ব দেয়া উচিত
সংবাদ বিজ্ঞপ্তি :: করোনার মতো বৈশি^ক মহামারীকালে সাংবাদিকদেরকে অত্যন্ত সতর্কতার সাথে পেশাগত দায়িত্ব পালন করা দরকার। তাদেরকে খেয়াল রাখতে হবে এমন কোনো সংবাদ পরিবেশন না হয়, যাতে মানুষের মনে ভীতি ছড়াতে কিংবা সমাজে অস্থিররতা বাড়তে পারে। বরং সর্বস্তরের মধ্যে সচেতনতা বাড়াতে এবং মানুষের মনে সাহস যোগাতে করোনা সংক্রান্ত সংবাদ প্রচারের ক্ষেত্রে, সাংবাদকদের ইতিবাচক দিকগুলোকে অধিক গুরুত্ব দেয়া উচিত।
আজ বুধবার অনলাইনে জুম সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। চট্রগ্রাম বিভাগের কক্সবাজার ও রাঙামাটি জেলার ৫০ জন কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন দেয়ার কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনে চট্রগ্রাম বিভাগের দুই জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল মাহমুদ ও সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।
প্রশিক্ষণ কর্মশালায় কারোনার সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের করনীয়, ভ্যাকসিন নেয়া, মাস্কের ব্যবহার, হাত ধোয়া, স্বাস্থবিধি মেনে চলা সহ প্রভৃতি ক্ষেত্রে মানুষকে সচেতন করে তোলার বিষয়াদী তুলে ধরা হয়।
কর্মশালায় অন্যাদের মধ্যে রাঙামাটির সাংবাদিক আনোয়ার আল হক, পুলক চক্রবর্তী, হিমেল চাকমা, কক্সবাজারের সাংবাদিক শাজাহান চৌধুরি শাহীন, এম এ আজিজ রাসেল, সাইফুদ্দিন আল মোবারক প্রমুখ আলোচনায় অংশ নেন।





জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক