রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্রী ধর্ষণ : ৩ ধর্ষক গ্রেফতার
গাজীপুরে স্কুলছাত্রী ধর্ষণ : ৩ ধর্ষক গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) গাজীপুরের টঙ্গীর গুটিয়া এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রোববার ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধর্ষণের শিকার মেয়েটি টঙ্গীর একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ৷
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ৫ মার্চ শনিবার সন্ধ্যায় এক ছাত্রী থানায় অভিযোগ করেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুটিয়া এলাকার বাড়ি থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পার্শবর্তী তার মামাবাড়িতে যাওয়ার পথে ৪ যুবক তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ৷ পরে ধর্ষকদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় ৷
টঙ্গী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ৬ মার্চ রবিবার সকালে ধর্ষক একই এলাকার সুলতান (২৩), জাহাঙ্গীর আলাম (২৫) ও রতন সরকারকে (২৩) গ্রেফতার করা হয়েছে ৷ অপর আসামি পলাতক রয়েছে ৷ এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছে ৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা