শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডি
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডি
সোমবার ● ১৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডি

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম। বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সাংবাদিক পরিচয়ে ফেসবুক লাইভে সংবাদপত্র ও সাংবাদিকের বিরুদ্ধে অপ্রপচার করায় এক ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। গতকাল রবিবার ১৮ জুলাই বিকেলে বিশ্বনাথ থানায় এ ডায়েরী (জিডি নং-৭২৫) করেন ‘দৈনিক সবুজ সিলেট’র বিশ্বনাথ প্রতিনিধি, প্রেসক্লাব সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
সাধারণ ডায়েরীতে প্রকাশ, উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে গাড়ি চালক আনোয়ার হোসেন (৩৮), সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেকে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।
সে তার ইউটিইউব ‘‘.সিলেট নিউজ ২৪’’ চ্যানেল ও নিজ নামে নামীয় ফেসবুক আইডি (আনোয়ার হোসেন) খুলে নিজে নিজেকেই চীফ রিপোর্টার’র দায়িত্ব দিয়ে হলুদ সাংবাদিকতায় লিপ্ত হয়। গত (১৭ জুলাই) সে ইউটিউব চ্যানেল ও ফেসবুকে দৈনিক সবুজ সিলেট ও সাংবাদিক তজম্মুল আলী রাজুর বিরুদ্ধে অর্থের দ্বার প্রভাবিত হয়ে মিথ্যে-বানোয়াট ও মানহানিকর ভিডিওচিত্র পোষ্ট করে ছড়িয়ে দেয়। এতে সামাজিক ও পারিবারিক ভাবে মানহানি ও চরম ক্ষতির সম্মুখিন হন তিনি। তার এমন কার্যকলাপে অতিষ্ঠ এলাকার একাধিক মানুষ।
জানা যায়, আনোয়ারের পিতা সমসু মিয়া ছিলেন নিরীহ আইসক্রিম বিক্রেতা। তিনি ফেরি করে গায়ে গায়ে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে। আনোয়ার একসময় জীবিকার তাগিদে সে গাড়ি চালকের পেশায় নিয়োজিত হয়। ঢাকায় প্রাইভেট গাড়িতে চাকুরীরত অবস্থায় চাকুরী চলে যাবার পর এলাকায় এসেই একদিনে সে সাংবাদিক’ বনে যায়।
এ বিষয়ে কথা বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী (ওসি) আতাউর রহমান বলেন, সাধারণ ডায়েরীর আলোকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
দিনদুপুরে দুটি বাসায় দুর্ধর্ষ চুরি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দুটি বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার শামীম মেমোরিয়াল রোডস্থ লুবিয়ান কমপ্লেক্সর ২য় তলার দুটি ফ্লাটে এই ঘটনা সংগঠিত হয়। ওই দুটি ফ্লাটে শুকুর আলী ও হাফিজুল করিম দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ে হিসেবে স্বপরিবারে বসবাস করে আসছেন।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টা দিকের পারিবাকি প্রয়োজনীয় কাজে দুটি পরিবারের সকল সদস্য তাদের নিজ নিজ ফ্লাটের দরজা তালাবদ্ধ করে বাহিরে চলে যান। আর এই সুযোগে চুরেরা বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
এসময় চুরেরা শুকুর আলী বাসায় রক্ষিত স্টীলের আলমিরা ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ১৩ হাজার টাকা এবং হাফিজুল করিমের বাসায় রক্ষিত স্টীলের আলমিরা ভেঙ্গে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৪০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। বেলা দেড়টার দিকে পরিবারের লোকজন বাসায় ফিরে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা ও স্টীলের মালামাল এলোমেলো ভাবে পড়ে আছে। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই অমিত সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখলাছুর

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে মিরেরগাও গ্রামের মৃত ইদ্রিছ আলী ছেলে এখলাছুর রহমান গত (১৭ জুলাই) শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, একই গ্রামে পরতাব আলীর বাড়িতে ছাদের উপরে কাজ করতে গিয়ে দিনমজুর এখলাছুর রহমান হঠাৎ করে বিদ্যুতের মেইন লাইনে শট খেয়ে মারাত্মক ভাবে আহত হন। আহত এখলাছুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখলাছুর রহমান।

আধাঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুর অধাঘন্টার ব্যবধানে শোকে মারা গেলেন স্বামীও। একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল ( ১৮ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলার খাজান্সি ইউনিয়নের পশ্চিম রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রহিমপুর গ্রামের ছবর আলী (৮০)’র স্ত্রী আনিছা বেগম (৭৫) আজ সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। বিকেলে অনেক স্বাভাবিক ভাবেই শরীর নিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। তখন স্বামী ছরব আলীও চিকিৎসা নিতে সিলেট শহরে উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে মোবাইল ফোনে তাকে স্ত্রীর মৃত্যু সংবাদ জানানো হলে, শোকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে, স্ত্রী মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট এ্যাটাকে মারা যান তিন। মৃত্যুকালে তারা ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ছবর আলীর ছোটভাই আঞ্জব আলী জানান, রোগে ভূগলেও তারা স্বামী-স্ত্রী দুজনই স্বাভাবিক ছিলেন। পরিবারের সবার সাথে কথা বলেই বিকেলে তারা পৃথক ভাবে ডাক্তার দেখাতে যান। এক পর্যায়ে সন্ধ্যায় প্রথমে স্ত্রী ও পরে অধাঘন্টার ব্যবধানে তিনিও মারা যান। আজ সোমবার সকাল ১১টায় একই সঙ্গে তাদের জানাযা হবে।

এ বিষয়ে কথা হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুুকদার গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি অত্যান্ত হৃদয়বিদারক। তাদের পরিবারকে সান্তনা জানানোর ভাষা নেই। আমি মরহুম ছরব আলী ও তার স্ত্রীর বিদেহী আত্মার গাফিরাত কামনা করছি





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)