বুধবার ● ২১ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে শাহরিয়ার হোসাইন বাপ্পি (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রোকন্দিপুর গ্রামের মুনসি মিয়াজী বাড়ির মোহাম্মদ মুসা মিয়ার পুত্র।
আজ বুধবার ২১ জুলাই সকালে ঈদুল-আযহা’র নামজের পর ঘরে ফ্যান লাগানোর সময় বিদ্যুৎ স্পর্শ হয়। পরে শাহরিয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ বুধবার আসরের নামাজের পর নিহতের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। কলেজ ছাত্র শাহরিয়ার বাপ্পির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা