শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ জুলাই ২০২১
প্রথম পাতা » ধর্ম » ঈদ হোক সবার জন্য
প্রথম পাতা » ধর্ম » ঈদ হোক সবার জন্য
বুধবার ● ২১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদ হোক সবার জন্য

হাফিজুল ইসলাম লস্করহাফিজুল ইসলাম লস্কর :: ঈদ’ শব্দের আরবি শব্দমূল ‘আউদ’। ঈদ অর্থ যা ফিরে ফিরে আসে। মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের অন্যতম হচ্ছে “ঈদ-উল- আযহা”। যা বড় ঈদ বা কোরবানীর ঈদ নামে খ্যাত।

কোরবানী শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে আত্মত্যাগ, আত্মোৎসর্গ, নিজেকে বিসর্জন, নৈকট্য লাভের চেষ্টা ইত্যাদি।

ইসলামী পরিভাষায় কোরবানি হলো- নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তাঁরই নামে জবেহ করা।

মক্কা নগরীর মিনা প্রান্তরে আল্লাহর দুই নিবেদিত বান্দা ইব্রাহীম ও ঈসমাইল (আ:) মহান আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটিরই স্মৃতিচারণ হচ্ছে এই ঈদ-উল-আযহা বা কোরবানীর ঈদ। ইসলামের এক মহান নিদর্শন এই কোরবানী যা “সুন্নতে ইব্রাহীম” হিসেবে মহানবী (সাঃ) প্রতিবছর মদিনায় পালন করতেন। পরবর্তী সময়ে সাহাবীগণও নিয়মিতভাবে এটি পালন করেছেন।

ঈদ আসে সুশৃঙ্খল আচার-আচরণের তীর ঘেঁষে। নৈতিক, আত্মিক ত্যাগ ও সামাজিক পরিশুদ্ধির সীমানা পেরিয়ে সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে। ঈদ আসে কৃচ্ছ্র ও শুদ্ধতার প্রতীক হয়ে। তাকওয়ার (আল্লাহভীতি) শক্তিতে বলীয়ান হয়ে নতুন জীবনে ফেরার অঙ্গীকার নিয়ে ঈদ আসে।

ঈদ আনন্দ, মৈত্রী, সাম্য, সম্প্রীতি ও ত্যাগের অপার শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। ঈদ ঘরে ঘরে আনন্দ আর খুশীর শিহরণ জাগায় ছোট, বড়, ধনী, গরীব সকলের অন্তরে। এদিন হিংসা-বিদ্বেষ, সকল ভেদাভেদ ভুলে আমিত্ব বিসর্জন দিয়ে মানুষের অন্তরআত্মা বিকশিত হয় এক ঐশ্বরিক আলোয়। এ আলোর বিকিরন ছড়িয়ে পরে মুসলিম সমাজের গন্ডি পেরিয়ে সর্বত্র। পৃথিবীর আনাচে কানাচে বিঘোষিত হয়ে ওঠে ঈদের জাগরণী উচ্ছ্বাস। কোরবানির দীক্ষা জাগুরুক হয়ে উঠে ভ্রাতৃত্বের অটুট বন্ধনে।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কুরবানীর সাথে সাথে মনের পশু কোরবানির মধ্য দিয়ে আত্মত্যাগের শান্তির বাণী ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।

ঈদ উল আযহার ছোঁয়ায় ত্যাগ ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবিক চেতনা জাগ্রত হয়ে ওঠুক। ঈদ প্রতিবছর আসে শিক্ষণীয় জীবনের বার্তা নিয়ে। বিশেষ করে সুখ, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে। এই পবিত্র উৎসবে ধনী-দরিদ্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সব মুসলমান মিলেমিশে ঈদের আনন্দ সমভাগ করে নেন, পারস্পরিক হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে খুশিমনে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন। কোরবানীর আদর্শ এসব অনুভুতিতেই লুকিয়ে আছে।

অনাবিল শান্তি ও অবারিত আনন্দের বার্তা নিয়ে ঈদের এক ফালি চাঁদ পশ্চিম দিগন্তে ভেসে ওঠে, তখন সর্বশ্রেণির মানুষের হৃদয়-গহিনে বয়ে যায় আনন্দ-উচ্ছ্বাসের মৃদু দোলা। ঈদ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। অফুরন্ত কল্যাণের আরক ছড়িয়ে আসে ঈদ। ঈদ আসে শত্রুতা ও দ্বেষের প্রাচীর ডিঙিয়ে বন্ধুত্ব ও মিতালির হাত বাড়িয়ে। ঈদ আসে মহামিলনের মহোৎসবের আবেশে মনকে মথিত করতে। পরিশোধিত হৃদয়ে পরিতৃপ্তির ছোঁয়া ও ‘আবে হায়াত’র স্নিগ্ধতা দিতে।

ঈদ উল আযহা মুসলমানদের জন্য একই সঙ্গে ত্যাগ, আনন্দোৎসব এবং ইবাদত। এ আনন্দ আল্লাহর রহমত ও ক্ষমাপ্রাপ্তির, জাহান্নাম থেকে মুক্তির। এ আনন্দ ত্যাগ শুকরিয়া ও কৃতজ্ঞতার। এ আনন্দে কোনো অশ্লীলতা ও পাপ-পঙ্কিলতা নেই। এ আনন্দে কেবলই সওয়াব ও পুণ্যের দ্যূতি। এ আলোক-দ্যূতি ও আনন্দ ক্রমান্বয়ে সঞ্চারিত হয় হৃদয় থেকে হৃদয়ে।

শিশু-কিশোর ও আবাল-বৃদ্ধ-বনিতা-সবার দেহ-মানসে দোলা দেয় ঈদ-আনন্দের ছোঁয়া। আমাদের ত্যাগ, সামান্য সহযোগিতা এবং কিছু টাকা, কিছু নতুন কাপড় এবং কোরবানীর গোশত পেয়ে হতদরিদ্র, এতিম-দুস্থ, নিঃস্ব-অসহায় ও বেশুমার ছিন্নমূল মানুষের মুখে ফোটে হাসির রেখা। ভিন্ন ধর্মাবলম্বী ব্যবসায়ী ও কর্মজীবীরাও এ আনন্দে মেতে ওঠেন সমান রূপে। ঈদ উপলক্ষে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা তারাও ভোগ করেন। আর এভাবেই ঈদ সর্বজনীন ও সবার হয়ে ওঠে।

সুখবর পেলেই মানুষ আনন্দিত হয়। আর আর্থিক ত্যাগ ও মনের পশুত্বের বিসর্জনের মাধ্য দিয়ে মনের অহমিকা ছেড়ে গরীব ধনী সবাই মিলেমিশে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যেই ঈদ উল আযহার সার্থকতা ফুটে উঠে।

মুমিনের ঈদ-আনন্দ উত্তম পোশাক গায়ে দেওয়া, ঈদের দিন সকলে মিলেমিশে নামাজ আদায় করার মাধ্যেই সীমাবদ্ধ নয় বরং অসীম ত্যাগের নির্দশন কোরবানী আদায় করা। গরিব-দুস্থ ও অসহায়ের সহযোগিতা-সেবা, অন্যের মুখে হাসি ফোটানো পরিপূর্ণ চেষ্টা করা।

অসামান্য ত্যাগের মহিমায় সমুজ্জ্বল ঈদ-উল-আযহা। এমন ত্যাগের দৃষ্টান্ত সৃজন বিশ্বে দ্বিতীয়টি আর নেই। মানব মহত্বের, মহত্তম জীবন বোধের এক অনতিক্রম্য স্মারক। অতএব, কামনা করি এই বোধ ও বোধের আলোক প্রক্ষেপনে নিরন্তর ধারায় আনন্দময় হয়ে উঠকু মানবভূমি।

পশু কোরবানির সাথে সাথে নিজেদের মধ্যকার পশুত্বকেও কোরবানের মাধ্যমে এবং সকলের মাঝে খুশির ভাগাভাগি করে আমরা অর্জন করতে চাই আল্লাহর সন্তুষ্টি। প্রকৃত ত্যাগের শিক্ষাতেই কোরবানি ঈদ এর মূল তাৎপর্য। ঈদ সমপ্রীতি, ভালোবাসার বন্ধনে একে অপরকে নতুন করে আবদ্ধ করে নেয়ার দিন। তাই ঈদের আনন্দ বিরাজ করে বেশ কয়েকদিন আগ থেকে। আর এ রেশ থেকে যায় ঈদের কয়েকদিন পর্যন্ত। মানুষ মানুষের জন্য, এই চিরসত্য নীতিতে সাম্য ও ঐক্যের ভিত্তি রচনা করতে হবে সুন্দর পৃথিবী তৈরী করার জন্য। অতীতের দুঃখ দুর্দশা ছুঁড়ে ফেলে সমস্ত ভেদাভেদ দূর করে ছোট-বড়, গরিব-ধনী সবার সঙ্গে মিলে মিশে জানান দেই-আমরা এক আল্লাহর সৃষ্টি। মানব কল্যাণ আমাদের অভিন্ন লক্ষ্য।

মানবিক কল্যাণ সাধনই হোক ঈদুল আযহার প্রত্যয়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, প্রসারিত হোক সপ্নীল সুন্দর ভবিষ্যৎ। নৈতিক মূল্যবোধ ও দৃঢ়তায় বলীয়ান হয়ে মানবিক কল্যাণ সাধনই হোক আমাদের প্রত্যয় ও দূর হোক সকল প্রকার বৈষম্য। পারস্পরিক হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে সুদৃঢ় হউক ভ্রাতৃত্বের বন্ধন।

ঈদ-উল-আযহার অন্যতম শিক্ষা হচ্ছে, মনের পশু অর্থাৎ কু-প্রবৃত্তিকে পরিত্যাগ করা। আমাদের এই ত্যাগের মাধ্যমে আমাদের মনের যাবতীয় ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রী কাতরতা দূর করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ তথা বাংলাদেশ গড়ে তুলি।

.
লেখক : হাফিজুল ইসলাম লস্কর,
সিলেট প্রতিনিধি, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম





ধর্ম এর আরও খবর

নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)