শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ জুলাই ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ঈদের পরদিনই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ঈদের পরদিনই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ
বৃহস্পতিবার ● ২২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের পরদিনই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

ছবি : সংগৃহীতপ্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষ না হতেই, জীবিকার প্রয়োজনে ঈদের পরদিনই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। শুক্রবার থেকে আবারও কঠোর লকডাউনের ঘোষণায় যে যেভাবে পারছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দৌলতদিয়া ঘাটে দিয়ে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে নদী পার হতে আসা যানবাহনের দীর্ঘ সারি।
বাসের টিকেট না পেয়ে অনেকেই ভেঙে ভেঙে বাড়তি ভাড়া দিয়ে রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। দৌলতদিয়া ঘাটে নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়ে আছে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন।
যোগাযোগ করা হলে দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, বর্তমানে এই নৌরুটে মোট ১৬টি ফেরি সার্বক্ষণিক যানবাহন পারাপার করছে।
তবে, বাড়তি যানবাহনের কারণে ঘাট এলাকায় ফেরির সিরিয়াল পেতে দেরি হওয়ায়, বেশ কিছু গাড়ি আটকা পড়েছে।
আটকে থাকা যানবাহনের মধ্যে কিছু পণ্যবাহী ট্রাক থাকলেও, যাত্রীবাহী দূরপাল্লার বাসই বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে আটকে পড়া যানবাহনের সারি। তীব্র গরমে যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন, এছাড়াও আছে রাতের দুশ্চিন্তা।
এ বিষয়ে গোয়ালন্দ থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়েবীর জানান, ঘাটে রাতে নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোন আশঙ্কা নেই।
বিআইডব্লিউটিসির স্থানীয় কার্যালয় সূত্র জানায়, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে অতিরিক্ত যানবাহন নদী পারাপার হতে দৌলতদিয়া ঘাটে আসছে। এতে নদী পার হতে যানবাহনগুলোকে ফেরির সিরিয়াল পেতে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।
অপরদিকে ৫ ও ৬নং ফেরি ঘাটের এপ্রোচ সড়কে যাত্রীবাহী একটি বাস এক্সেল ভেঙে আটক পড়ায়, এ দুটি ঘাট দিয়ে যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ আছে। তবে, অন্যান্য ফেরিঘাট দিয়ে যানবাহন ফেরিতে উঠছে।
এছাড়া, নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিগুলো স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা সময় বেশি সময় নিয়ে নদী পার হচ্ছে। সূত্র: দ্য ডেইলী ষ্টার





ঢাকা বিভাগ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)