শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ জুলাই ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » গাইবান্ধা » মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শুক্রবার ● ২৩ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা জেলা হাসপাতালের চিকিৎসক ও সদর থানায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ২৩ জুলাই দুপুরে সদরের বাটিকামারী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রিনা আক্তার তার শাশুড়ির দায়িত্বরত চিকিৎসকের কাছে চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুবরণ করার অভিযোগ এনে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিনা আক্তার জানান, গত (১৮ জুলাই) রবিবার দুপুরে শাশুড়ি হঠাৎ অসুস্থ হলে স্বামী জাহিদুল শাশুড়িকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রক্ত পরিক্ষাসহ অন্যান্য পরিক্ষা দিয়ে তা বাহিরের প্যাথলজি থেকে করে আনতে বলেন এবং রোগীকে ভর্তির পরামর্শও দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিক্ষাগুলো করে ঘন্টা দুয়েক পর রিপোর্টসহ জেলা হাসপাতালে গেলে পূর্বের চিকিৎসককে না পেয়ে নতুন ডিউটিতে যোগদান করা চিকিৎসক সুজন পালকে দোখান।

দায়িত্বরত চিকিৎসক সুজন পাল প্যাথলজিকাল রিপোর্ট ও রোগীকে দেখে বলেন আপনার রোগী সুস্থ্য আছে বাসায় নিয়ে যান রক্ত দিতে হবে আগামীকাল আসেন রক্ত দিয়ে দিবো। রোগীর স্বজনরা বারবার অনুরোধ করলেও তার অসুস্থ শাশুড়িকে ভর্তি করাননি চিকিৎসক সুজন পাল। রোগীকে বাসায় না নিয়ে জেলা হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রায় দুই ঘন্টা অপেক্ষা করলেও চিকিৎসা না পেয়ে মারা যান তার শাশুড়ি।

বিনাচিকিৎসায় শাশুড়ির মৃত্যুতে স্বজনরা কান্নারত অবস্থায় চিৎকার করলে জরুরি বিভাগের চিকিৎসক সুজন পাল ও কিছু মাস্তান টাইপের লোকসহ তার মৃত শাশুড়িকে তারাতারি হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং স্টিল পাইপ দিয়ে মারতে উদ্যত হয়। চিকিৎসকের এমন আচরণে প্রতিবাদ করলে চিকিৎসক চড়াও হয়ে নার্স বয়রা মিলে স্বামী জাহিদসহ স্বজনদের এলোপাতারি মারপিট করে হাসপাতাল থেকে বের করে দেয়।

তিনি আরো উল্লেখ করেন চাপের মুখে শাশুড়ির মরদেহ বাড়িতে নিয়ে দাফন করেন স্বজনরা। কিন্তু পরদিন তারা জানতে পারেন মৃত শাশুড়িকে হাসপাতালে আনা হয়েছিলো অভিযোগ এনে জেলা হাসপাতালের আরএমও ডাক্তার হারুনুর রশিদ বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।

পরে গত (২৩ জুলাই) সকালে রিনা আক্তার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করতে চাইলে মামলা না নিয়েই ফিরিয়ে দেন পুলিশ। ভুক্তভোগীদের থানায় মামলা না নিয়ে ফিরিয়ে দেয়া হলো কেন তা সাংবাদিকদের মাধ্যমে গাইবান্ধা পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছেন ভুক্তভোগী এই পরিবার।

সংবাদ সম্মেলনে রিনা আক্তার ও তার ভাই ফরহাদ ও আবুল মেম্বর উপস্থিত ছিলেন।





আর্কাইভ