শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » সাবেক মেম্বারের ইন্ধনে ভাদালিয়াপাড়া এখন মাদকের হটস্পট
প্রথম পাতা » কুষ্টিয়া » সাবেক মেম্বারের ইন্ধনে ভাদালিয়াপাড়া এখন মাদকের হটস্পট
মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক মেম্বারের ইন্ধনে ভাদালিয়াপাড়া এখন মাদকের হটস্পট

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজাকে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া পাড়ার সাবেক মেম্বার সাইফুলের ইন্ধনে উক্ত পাড়াটি মাদকের হটস্পট নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ইতিপূর্বে সানোয়ার হোসেন ছানো ও তার স্ত্রী নার্গিসের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিকের মোবাইলে একের পর এক হুমকি অব্যাহত রেখেছে মাদক ব্যবসায়ীরা।

উক্ত সাবেক মেম্বার ওখানে সিন্ডিকেট তৈরি করে ঐ সকল মাদক ব্যবসায়ীদের কে ব্যবহার করে যাচ্ছে। তাদের সহযোগিতায় সাংবাদিকদেরকে হেনস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানে তারা অবলীলায় স্বীকার করছে আমরা মাদক বিক্রি করি অথচ তারাই আবার হুমকি দিচ্ছে কেন সংবাদ প্রকাশ করা হলো, এটা যেন চোরের মায়ের বড় গলা।

দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে ভাদালিয়া পাড়াটি এখন মাদক পল্লীতে রূপান্তরিত হয়েছে। অথচ প্রশাসন নির্বিকার অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছে। এ বিষয়ে গত বুধবার ভাদালিয়া পাড়াতে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে গেলে মাদক ব্যবসায়ী সানোয়ার হোসেন ওরফে ছানোর স্ত্রী নার্গিস সরাসরি প্রতিবেদকদের কাছে স্বীকার করেন যে, আমাদের এখানে প্রতিটা পরিবারই গাঁজা বিক্রী করে, আমরাও করি। তারা এটাও বলেন, গত মঙ্গলবার গাজা বিক্রয়কে কেন্দ্র করে আমার বাড়ির উত্তর পাশে দোকানের উপর এক মাদকসেবীকে গাজা না দেওয়ায় উক্ত ব্যক্তি আমাদের উপর চড়াও হলে তাকে বেধড়ক মারপিট করে আমার স্বামী সানো সহ আরো অনেকে।

ছানোর স্ত্রী নার্গিস প্রতিবেদককে বলেন, আমার শ্বশুর রহমান সাধু ও আমার শাশুড়ি প্রায় বিশ বছর ধরে গাঁজা বিক্রি করে আসছেন তারই সুবাদে আমার স্বামী ছানো ও আমি গাঁজা বিক্রি করে আসছি। উল্লেখ্য যে, ছানো গাঁজা বিক্রি করে আলিশান বাড়ি নির্মাণ করেছেন ভাদালিয়া পাড়াতে। গত ৫ বছর আগেও তার এমন বাড়ি ছিল না। ছিল মাঠের মধ্যে একটি কুঁড়ে ঘরে পিতা-মাতার কাছে থাকতো। ছানো শুধু আলিশান বাড়িই করেননি তার ঘরের মধ্যে ঢুকে দেখা গেছে প্রায় ১০ লক্ষাধিক টাকার আসবাবপত্র তৈরি করেছে।

তারা এটাও বলেন, আমাদের কাছে সকলেই আসে, আমরা মাসোহারা দিয়ে ব্যবসা করি। তাদের সঙ্গে কথা বলার এক ফাঁকে ছানোর স্ত্রী নার্গিস এলাকার এক সাবেক মেম্বার সাইফুলের মোবাইলে কল দিয়ে আমাকে ধরিয়ে দেন, তিনি বলেন, নিউজ না করার জন্য। তিনি এটাও বলেন, বিষয়টি নিয়ে ঘাটাঘাটি না করাটাই ভালো তারা ব্যবসা করছে করতে দেন নিউজ করার দরকার নাই।

এ বিষয়ে ছানোর স্ত্রী আরো বলেন, আমাদের পাড়াতে সকলেই ব্যবসা করে। এই পাড়াতে মোট ৭ জনেরও বেশি ব্যবসায়ী আছে তারা বড় বড় চালান এনে ব্যবসা করছে। সে সময় উক্ত স্থানে একাধিক মহিলাও উপস্থিত ছিলেন সেই সাথে উপস্থিত ছিলেন হাসানের স্ত্রী। এছাড়াও তারা র্যাব প্রশাসনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গাঁজা বিক্রি কথা স্বীকার করেন যা ভিডিও ফুটেছে ধারণ করা হয়েছে।

এমতাবস্থায় ভাদালিয়া পাড়া সহ আশপাশের গ্রামবাসীরা বলেন, অতি দ্রুত ভাদালিয়া পাড়া থেকে সকল মাদক ব্যবসায়ীকে উচ্ছেদ করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে বলেন, মাদকের ভয়াল থাবায় আশপাশের যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এই দিকটা বিবেচনা করে উক্ত মাদক পল্লী উচ্ছেদ জরুরি হয়ে পড়েছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)