শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » বটতৈল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিল সব সদস্যের
প্রথম পাতা » কুষ্টিয়া » বটতৈল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিল সব সদস্যের
শুক্রবার ● ৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বটতৈল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিল সব সদস্যের

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজা কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার ৪নং বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মোমিন মণ্ডলের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব এনেছেন ওই পরিষদের সব সদস্য। বৃহস্পতিবার সকালে পরিষদের ১১ জন সদস্য অনাস্থার প্রস্তাবে স্বাক্ষর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

এর আগে গত ২৭ জুলাই ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির, স্বেচ্ছাচারিতা ও পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন পরিষদের সদস্যরা।

অনাস্থার প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন- কুষ্টিয়ার ৪নং বটতৈল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন, ২নং ওয়ার্ড সদস্য জিন্নাত আলী, ৩নং ওয়ার্ড সদস্য জালাল মণ্ডল, ৪নং ওয়ার্ড সদস্য ফরিদ আহমেদ, ৫নং ওয়ার্ড সদস্য জামাল মৃর্ধা, ৬নং ওয়ার্ড সদস্য খালিদ হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য আতিয়ার রহমান, ৮নং ওয়ার্ড সদস্য আবুল কামাল আজাদ, ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ।

এছাড়া সংরক্ষিত তিন নারী সদস্যের মধ্যে দুইজন স্বাক্ষর করেছেন এরা হলেন- মিনা পারভীন ও মমতাজ বেগম। অপর নারী সদস্য শিল্পী খাতুন সাময়িক বরখাস্ত থাকার কারণে তিনি স্বাক্ষর করেননি। তবে তিনিও অনাস্থার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

অনাস্থার প্রস্তাবে সদস্যরা অভিযোগ করেন, চেয়ারম্যান এমএ মোমিন মণ্ডল দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের অর্থ অনিয়ম, দুর্নীতি এবং বিভিন্ন প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছেন। চেয়ারম্যান সকল অনিয়ম-দুর্নীতির বিরোধিতা করায় তাদের সম্মানী বন্ধ করে দিয়েছেন। গত ১৭ মাস ধরে কোনো সম্মানী পান না সদস্যরা। এর আগে গত ২৭ জুলাই ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন পরিষদের ১১ জন সদস্য।

১নং ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের তিনি একক হাতে নিয়ন্ত্রণ করেন। কোনো সদস্য জানেন না কোথা থেকে আয় হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতে প্রতি বছর আয় হচ্ছে ৫০ লাখ টাকা। কিন্তু এসব টাকা কী হচ্ছে আমরা কিছুই জানি না। শুনছি ফান্ডেও কোনো টাকা নেই। তাহলে এত টাকা গেল কোথায়।

এ ব্যাপারে জানতে চেয়ারম্যান এমএ মোমিন মণ্ডলের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)