শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন
মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

---
ষ্টাফ রিপোর্টার :: (৮ মার্চ ২০১৬ : বাংলাদেশ  সময় বিকাল ৩.৪৫মিঃ) নারীদের যার যার অবস্থানে থেকে দেশ গড়ার কারিগড় হিসেবে নিজেকে যোগ্য করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ৷ তিনি বলেন, সামাজিক অন্তরায় থেকে নারী সমাজ এখনো অনেকটা পিছিয়ে আছে ৷ নারীদের অধিকার আদায়ে আমাদের সকলকে আরো আন্তরিক হতে হবে ৷ সেই সাথে বাড়াতে হবে সহযোগিতার হাত ৷ তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অনুভব করেছিলেন নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ তাই বর্তমান সরকারের নারী অধিকার বাস্তবায়নে আনত্মরিক ভাবে কাজ করছে৷ তৃণমূল পর্যায়ের নারীদের আত্নকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নও করছে ৷ তিনি বলেন, এই উন্নয়নের অগ্রদূত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০২১সালের দেশকে মধ্যম আয়ের দেশ গড়ার ভিশনকে পূরণ করতে নারী-পুরুষের অংশগ্রহণ অপরিহার্য্য ৷
“অধিকার মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ৮ মার্চ রাঙামাটি জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে মহিলা সাংসদ এ মন্তব্য করেন ৷
রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তীর নির্বাহী পরিচালক টুকু তালুকদার, সনাকের সদস্য এ্যাড: সুস্মিতা চাকমা, বাংলাদেশ লিগ্যাল এইড এর পক্ষে এ্যাড: পারভিন আক্তার প্রমূখ ৷
---
সভায় সাংসদ বলেন, সামাজিকভাবে নারীদেরকে নারী হিসেবে মর্যাদা আমাদের দিতে হবে ৷ সে বাঙ্গালী নারী হউক বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৷ বিশ্বনারী দিবসে “নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন রোধে জন সচেতনতা সৃষ্টি, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, ও ডিজিটাল বাংলাদেশ গড়তে নারীকে সমপৃক্ত করার প্রতি অধিকতর জোর দেন তিনি ৷
দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয় র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় ৷ র‌্যালীতে স্থানীয় নাগরিক সমাজ, সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ও মহিলা সংগঠনের নের্তৃবৃন্দরা অংশগ্রহণ করে ৷
পরে আলোচনাসভা শেষে অতিথিরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় হতে বরাদ্ধকৃত রাঙামাটির ১০জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আলোড়ন নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রাঙামাটির ৪জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত একক অভিনয় এবং নৃত্য মঞ্জুল আলম মঞ্জু, একক অভিনয় পম্পি বড়ুয়া, অভিনয় এবং নৃত্য বন্যা এবং দেশাত্বাবোধক গানে প্রত্যয় বড়ুয়া ও সস্তানদের সাংস্কৃতিক অঙ্গণে সাফল্য অর্জন করায় সফল মা হিসেবে আলোড়ন নারী উন্নয়ন সংস্থার সদস্য ঝর্না বড়ুয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ৷ এরপর স্থানীয় নৃত্য শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ৷





আর্কাইভ