শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টিভিতে সংবাদ প্রচারকে কেন্দ্র করে রুমা আ’লীগের সহ-সভাপতির সাংবাদিক সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টিভিতে সংবাদ প্রচারকে কেন্দ্র করে রুমা আ’লীগের সহ-সভাপতির সাংবাদিক সম্মেলন
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিভিতে সংবাদ প্রচারকে কেন্দ্র করে রুমা আ’লীগের সহ-সভাপতির সাংবাদিক সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তরুমা (বান্দরবান) প্রতিনিধি  :: বান্দরবানের রুমায় স্যাটেলাইট চ্যানেল ৭১’টিভি’তে প্রচারিত সংবাদটির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
রুমার ৪নং গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শৈউসাই মারমা এ সংবাদ সম্মেলন করেছে।
গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে রুমা বাজারে হরি মন্দির প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শৈউসাই মারমা বলেন গত ১০ আগস্ট ৭১’টিভির সুর্যলোকের অন্ধকার টিম কর্তৃক তিন পার্বত্য জেলায় সরকারী সৌর বিদ্যুৎ বিতরণ নিয়ে তিন কোটির টাকার বাণিজ্য উল্লেখ করে প্রচারিত সংবাদে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে জড়ানো হয়েছে।
আমি এতে সামাজিক, মানসিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে আমার অবর্ণনীয় ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি ৭১’ টিভি প্রচারিত সংবাদটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান শৈউসাই মারমা।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন বিগত ২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান ও উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রকৃত উপকারভোগিদের মাঝে সোলার প্যানেল গুলো সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছিল। চেয়ারম্যান শৈউসাই অভিযোগ তুলে সংবাদ সম্মেলণে বলেন সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে তিন বছর পর ইউপি চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী ও গালেঙ্গ্যা আ’লীগের সাধারণ সম্পাদক যুগেজ ত্রিপুরা আমার সুনাম ক্ষুন্ন করার জন্য জন্য পরিকল্পিতভাবে আমার নাম ভাঙ্গিয়ে তাঁর (যুগেজ ত্রিপুরা) নিকটাত্মীয় - স্বজনদের শিখিয়ে -পড়িয়ে ৭১’টিভির সাংবাদিক দ্বারা আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করিয়ে কুৎসা ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান শৈউসাই মারমা ছাড়াও যারা একাত্তর টিভিতে সাক্ষাৎকার দিয়েছিল তাদের মধ্যে গালেঙ্গ্যা ইউনিয়নের জৈতুন পাড়া কারবারি লাব্রাড ত্রিপুরা ও শিমন ত্রিপুরা, নকুল ত্রিপুরাসহ আরো বেশ কয়েকজন বক্তব্য রাখেন। লাভ্রাড ত্রিপুরা বক্তরা বলেন, যুগেজ ত্রিপুরা কর্তৃক তাঁকে যেভাবে শিখিয়ে পড়িয়ে টিভি সাংবাদিকের সামনে বলতে বলা হয়েছিল, সেসব বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। লাভ্রাডকারবারি ও শিমন ত্রিপুরা বলেন যুগেজ ত্রিপুরাই আমাদের জৈতুন পাড়ার নয়টি-পরিবারকে এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী উপহার সোলার প্যানেল নিয়ে দেবে। এ মিথ্যা আশ্বাস দিয়ে প্রতি পরিবার থেকে দুই হাজার করে নয় পরিবারে ১৮ হাজার টাকা দেয়া হয়েছে তাঁকে। কিন্তু এখনো সোলার পাইলাম না, টাকাও ফেরত দেয়নি গালেঙ্গ্যা আ’লীগের সাধারণ সম্পাদক যুগেজ ত্রিপুরা।
এবিষয়ে যোগাযোগ করা হলে মুঠোফোনে যুগেজ ত্রিপুরা টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আদায় করা সব টাকাই ইউপি চেয়ারম্যান শৈউসাই মারমাকে দিয়েছিলাম। তবে যুগেজের কাছে চেয়ারম্যানকে টাকার বিপরীতে প্রাপ্তি স্বীকারমূলক কোনো কাগজ নেই বলে জানালেন আ’ লীগের নেতা যুগেজ ত্রিপুরা।
এদিকে ১নং ওয়ার্ডের মেম্বার অনচন্দ্র ত্রিপুরা মুঠোফোনে বলেন, সোলার প্যানেল বিতরণে চেয়ারম্যান বনাম যুগেজ ত্রিপুরা কার কাছ থেকে কে- কাকে টাকা নিলো এ নিয়ে প্রশাসনিক নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসবে নিঃসন্দেহে। সঠিক তদন্ত করে দোষিদের শাস্তির দাবি জানান।





আর্কাইভ