শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » জাতীয় শ্লোগানকে বিকৃত করে ব্যানার ঝুলিয়েছে কুষ্টিয়া সড়ক বিভাগ
প্রথম পাতা » কুষ্টিয়া » জাতীয় শ্লোগানকে বিকৃত করে ব্যানার ঝুলিয়েছে কুষ্টিয়া সড়ক বিভাগ
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় শ্লোগানকে বিকৃত করে ব্যানার ঝুলিয়েছে কুষ্টিয়া সড়ক বিভাগ

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজাকে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দিনটিকে সরকার জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। এ বছর সরকারীভাবে ‘বঙ্গবন্ধুর’ ছবি সম্বলিত একটি নির্ধারিত লোগো তৈরি করে সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে। কিন্তু সে সবের তোয়াক্কা না করে কুষ্টিয়া সড়ক বিভাগ নিজের ইচ্ছেমত ‘ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জাতীয় শ্লোগানকে বিকৃত করে, জয় বঙ্গবন্ধু জয় বাংলা, লিখে কার্যালয়ের প্রধান ফাটকে ঝুলিয়ে দিয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী মানুষের মনে দারুন ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধায় কুষ্টিয়া চৌড়হাস সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে সড়ক বিভাগের মেইন সাইনবোর্ডের নিচে এই ব্যানার দেখতে পাওয়া যায়। সরজমিনে সেখানে উপস্থিত হয়ে ব্যানারে দেখা যায়, কোন লোগো ছাড়াই কালো ব্যানারের টপে, জয় বঙ্গবন্ধু জয় বাংলা, লেখা রয়েছে, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, আল্লাহ সর্বশক্তিমান, হলুদ সাদা অক্ষরে আরও লেখা রয়েছে জাতীয় শোক দিবস ৪৬ তম শাহাদৎ বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলী, সড়ক বিভাগ কুষ্টিয়া । এমন একটি দায়িত্বশীল সরকারী দপ্তরে শোকের মাসে নির্ধারিত লোগো ছাড়া, জাতীয় শ্লোগানকে বিকৃত করে ব্যানার ঝুলানোয় দপ্তরের দায়িত্ববোধ, সচেতনতা, আদর্শগত চেতনা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়। মহানমুক্তিযুদ্ধে পরাজয় হওয়ায় পাকিস্তানী শাসক গোষ্টি চেয়েছিল যে ভাবেই হউক বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে বাংলাদেশকে চিরতরে শেষ করে দেয়া যাবে। এরই সুত্র ধরে পাকিস্তানী দোসররা ১৯৭৫’র ১৫ আগষ্টে কালো রাতে ঢাকা ধানমন্ডির ৩২ নং বাড়ীতে বঙ্গবন্ধুকে স্বপরিবারের নিশৃংসভাবে হত্যা করে। সেই থেকে জাতির কাছে ১৫ আগষ্ট একটি শোকাবহ দিন। পরবর্তিতে দিনটিকে সরকারীভাবে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর আগষ্ট আসলেই সরকারী, বে-সরকারী, শায়ত্বশাসিত, এনজিও, সকল প্রতিষ্ঠানেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আলোচনাসহ নানা কর্মসুচী পালিত হয়ে আসছে।

শোক দিবস উদযাপন যথাযথভাবে পালনের জন্য দলীয় নেতা কর্মিদের প্রতি নির্দেশনার পাশাপাশি প্রতিটি সরকারী দপ্তরের প্রধানদেরও নির্দেশনা দেয়া রয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার এত বছর পরেও তাঁর শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা, ব্যানার, ফেষ্টুনে নানা অসঙ্গতি দেখে বঙ্গবন্ধুর আদর্শের মানুষের চেতনায় নানা প্রশ্ন দেখা দেয়। শোকের মাসে কুষ্টিয়া সড়ক বিভাগের এমন কর্মকান্ড দেখে রীতিমত আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মিরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। অবিলম্বে তারা কুষ্টিয়া সড়ক বিভাগের বিরুদ্ধে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

জাতিসংঘ স্বীকৃত প্রাপ্ত বাংলাদেশের জাতীয় শ্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যে শ্লোগানে ১৯৭১ সালে মহানমুক্তিযুদ্ধে বাংলার আবাল-বৃদ্ধ-বনিতা পাকসেনাদের উপর ঝাপিয়ে পড়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেই শ্লোগান ছাড়া বাংলাদেশীদের জন্য আর শ্লোগান হতে পারে সে জন্য এ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শ্লোগান আজকে জাতীয় শ্লোগানের মর্যাদা দেয়া হয়েছে। সেই জাতীয় শ্লোগানকে বিকৃত করে একটি খোদ সরকারী প্রতিষ্ঠান শোকের মাসে রিতিমত জনসম্মুখে ব্যানার ঝুলিয়ে রেখেছে কি ভাবে তা কারো বোধগোম্য নয়। একটি সুত্র জানিয়েছে, কুষ্টিয়া সড়ক বিভাগে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শের চেতনার পরিপন্থির ভুত আছড় করেছে, সেই ভুতে গোটা জেলাবাসিকে বিভ্রান্ত করছে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সম্পর্কে বানোয়াট, ফেক মনোবৃত্তি সৃষ্টিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সুত্রটি দাবী করেছে।

এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন, আসলে সড়ক বিভাগের মত একটি বিভাগের এহেন কান্ডে আমাদের মন্তব্য করার অর্থ হলো তাদেরকে হাইলাইটস করা, তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এবং জাতীয় শ্লোগান সম্পর্কে যাদের সম্যক ধারণা নেই, তারা কি হতে পারে তা স্পষ্ট। তাই নিজ বিবেচনায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে তিনি মনে করেন।

শোক দিবসের কর্মসুচী ঘোষণা করতে যেয়ে ব্যানারে এমন শ্লোগান লেখা হলো সে সম্পর্কে জানতে কুষ্টিয়া সওজের তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদুল করিম’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বার তো সব ঢাকা থেকে ফরমেট দিয়ে দিয়েছে আমরা শুধু প্রিন্ট করে লাগিয়েছি। সরকারী ব্যানারের বাইরে অন্য কোন ব্যানারতো হওয়ার কথা নয়, এ ব্যানারটির বিষয়ে আমার কিছু জানা নেই, আমি খোঁজ নিচ্ছি, কেন কি ভাবে হলো এটি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত স্থানে স্থাপিত ব্যানারটি সংশোধনপুর্বক তা পুনঃস্থাপনের চেষ্টা চলছে বলে জানা গেছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)