শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ঢাকা » আফগানিস্তানে আবার সন্ত্রাসবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরী হয়েছে
প্রথম পাতা » ঢাকা » আফগানিস্তানে আবার সন্ত্রাসবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরী হয়েছে
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তানে আবার সন্ত্রাসবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরী হয়েছে

ছবি : সংবাদ সংক্রান্তআজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুইদিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় আফগানিস্তানে আবার সন্ত্রাসবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরী হয়েছে। প্রস্তাবে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কথিত ও আত্মস্বীকৃত ইসলামিক ষ্টেট-আইএস আত্মঘাতি বোমা হামলায় চার শতাধিক নারী-পুরুষ ও শিশুর হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় আফগানিস্তান ছেড়ে যেতে বিমানবন্দরে অপেক্ষমান নারী-পুরুষ-শিশুদের উপর এই বর্বরোচিত হামলার শান্তির ধর্ম ইসলামের সম্পর্ক থাকতে পারে না। প্রস্তাবে বলা হয়, আফগানিস্তান কেন্দ্র করে বহুদশক ধরে সাম্রাজ্যবাদী বিভিন্ন পরাশক্তির অপতৎপরতা এবং গত দুই দশক ধরে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দখলদারিত্ব আফগানিস্তানকে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করেছে। সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ ও তাদের সশস্ত্র বাহিনী কিভাবে বিভিন্ন নামের ধর্মান্ধ জঙ্গী গোষ্ঠিকে তৈরী ও মদদ দিয়ে এসেছে তা এখন আর কোন গোপন বিষয় নয়। তালেবানদের সাথে সমঝোতার ভিত্তিতে এবং আফগানিস্তানে মার্কিনীদের রাজনৈতিক ও সামরিক পরাজয়ের প্রেক্ষিতে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা গ্রহণে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে তা এশিয়ার এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে।

কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে বলা হয়, আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের এখতিয়ার আফগান জনগণের। প্রস্তাবে আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধ এবং আফগানিস্তানে যাতে সত্যিকারের প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক, নারী অধিকারসহ মানবিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা যায় সেই ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, অরবিন্দু বেপারী বিন্দু ও শাহীন আলম প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে গতকাল ব্রাক্ষ্মণবাড়িয়ায় ট্রলার ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় পার্টির সাংগঠনিক সম্মেলনসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





ঢাকা এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)