বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাংলা একাডেমির বইয়ে ভুল তথ্য! চাল কুমড়া দিয়ে তৈরী হয় একতারা !
বাংলা একাডেমির বইয়ে ভুল তথ্য! চাল কুমড়া দিয়ে তৈরী হয় একতারা !

ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় রাত ৮.০৪ মিঃ) আমরা জানি বাংলা একাডেমি তার জন্ম লগ্ন থেকেই লোক সাহিত্য এবং লোকসংস্কৃতি সংগ্রহ ও বই রুপে প্রকাশ করে আসছে৷ এরই ধারাবাহিকতায় বাংলা একাডেমি ২০১০-১১ অর্থ বছরে দেশের ৬৪ জেলার লোক সাহিত্য ও লোকসংস্কৃতির সকল বিষয় তুলে ধরার প্রয়াস পায়৷ এ কারণে “বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা ঝিনাইদহ” নামে বাংলা একাডেমি থেকে আষাঢ়-১৪২১/ জুন-২০১৪ একটি বই প্রকাশ হয় ৷ যার প্রধান সম্পাদক ছিলেন শামসুজ্জামান খান, ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন মোঃ আলতাফ হোসেন এবং সহযোগি সম্পাদক ছিলেন আমিনুর রহমান সুলতান৷ এছাড়া এই বইয়ের প্রধান সম্বনয়কারী ছিলেন সন্দীপক মলিক্ষক, সমন্বয়কারী ছিলেন এ.এইচ.এম. আক্তারুল ইসলাম এবং সংগ্রাহক ও সংকলক ছিলেন মোহাম্মদ জাহিদুজ্জামান৷ বইটি পড়ে ঝিনাইদহের লোকসাহিত্য ও লোকসংস্কৃতির বিষয়ে জ্ঞান পিপাসুদের মাঝে উন্নত ধারণা জন্মানোর কথা থাকলেও কোন কোন অধ্যায় পড়ে অনেকেই হতাশ হয়েছেন৷ বিশেষ করে “লোক বাদ্য যন্ত্র অধ্যায়”(পৃষ্টা১৯৩) এর “একতারা” বিষয়ের বর্ণনা পড়ে পাঠকদের “চক্ষু চড়ক গাছ”৷ ঝিনাইদহ আউল বাউলদের অঞ্চল৷ এখানে জন্মেছেন পাগলা কানাই, পাঞ্জু শাহ ও লালন ফকির মত বাউলেরা৷ আর বাউলদের প্রধান বাদ্য যন্ত্র “একতারা”৷ এ কারনে এ এলাকা তথা সারা বাংলাদেশের মানুষেরা জানে কি দিয়ে কি ভাবে একতারা তৈরি করা হয়৷ কিন্তু এ বইয়ে নির্মান সামগ্রী ও নির্মান কৌশল যে ভাবে বর্ণনা করা হয়েছে৷ তা একেবারেই কল্পকাহিনী ছাড়া কিছু না৷ একতারা তৈরির বিষয়ে যার নুন্যতম জ্ঞান আছে সেও এ বিষয় পড়ে হতবাক হয়েছে৷ একতারা তৈরির প্রধান উপকরণ পাকা লাউ বা কদুর বশ৷ কিন্তু এই বইয়ে আছে ” চালকুমড়ার কথা”৷ তিনি কি জানেন চালকুমড়ার খোলস রসুনের খোসার মত পাতলা৷ চালকুমড়ার ভিতরের অংশ ফেলে দেয়ার পরে তা কয়েক মিনিটও স্থায়ী হয় না৷ তা ফেটে যায়৷ একতারা বানানো তো দুরের কথা……..! এছাড়া তিনি একতারা তৈরির বর্ণনায় লিখেছেন ” চালকুমড়ার পিছন ফুটো করে গুনা বা তার লাগাতে হবে৷” কিন্তু প্রকৃত পক্ষে একতারা বানাতে হলে লাউ বা কদুর বশের দু’পাশ থেকে কেটে নিচের দিকটা চামড়ার ছাউনি দিতে হয় এবং চামড়া মধ্য ভাগে ফুটা করে তার বা গুনা পরাতে হয়৷ তবে বর্তমানে নারিকেলের মালা ও কাঠের খুদায় করা অংশ দিয়েও একতার বানাতে দেখা যায়৷ এই বইয়ে বণর্নায় আছে একতারা তার বা গুনাকে টাইট করার জন্য দুপাশ্বের্র বাঁশের লাঠির পাশে দু থেকে তিনটা কাঠি সংযোজন করতে হবে৷ কিন্তু একতারা তৈরির কারিগরদের মতে একতারা একটি তার বা গুনা টাইট কারা জন্য একাধিক কাঠির কোনই প্রয়োজন নেই৷ এ বিষয়ে ঝিনাইদহের বিখ্যাত বাউল শিল্পি সলেমান বয়াতীর সাথে আলাপ কালে তিনি বলেন, বইয়ে বর্নণীত চালকুমড়া দিয়ে কোন ভাইবেই একতারা তৈরি করা যায় না৷ একতারা তৈরির কারিগর গহর শাহ জানান, একতারার প্রধান উপকরণ লাউ বা কদুর বশ৷ তবে অতিতে এক সময় বড় মাকাল ফল দিয়ে একতারা তৈরি করা হত৷ কিন্তু চালকুমড়া দিয়ে কোনদিনই কোন ভাবে একতারা বানানো যায় না৷ এ বিষয়ে এলাকার বাউল শিল্পিদের সাথে কথা হলে তারা বইটির ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন৷





অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক