শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » মোটরসাইকেলে হাওর ভ্রমণে যওয়ার পথে নান্দাইলে ট্রাক চাপায় ২ বন্ধু নিহত
মোটরসাইকেলে হাওর ভ্রমণে যওয়ার পথে নান্দাইলে ট্রাক চাপায় ২ বন্ধু নিহত
ময়মনসিংহ প্রতিনিধি :: মোটরসাইকেলে হাওর ভ্রমণে যওয়ার পথে ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগতির ট্রাক চাপায় ২ বন্ধু নিহত হয়েছে। নিহত শফিকুর রহমান শফিক (২৫) দূর্ঘঘটনাস্থলেই এবং তার বন্ধু আতিক ছোবহান (৩৫)কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় ফখরুল ইসলাম নামে আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার ১০ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের চামটা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শফিকুর নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মতিউর রহমানের ছেলে এবং নিহত আতিক ছোবহান একই উপজেলার নয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক ময়মনসিংহের দিকে যাওয়ার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের চামটা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুর রহমান শফিক নামে একজন নিহত হন। এসময় গুরুতর আহত আতিক ছোবহানকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে খবর পাই।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এস আই শফিকুল ইসলাম বলেন, ‘নান্দাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে আনার পথেই মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
অপরদিকে নান্দাইল হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ খান বলেন, ‘তারা হাওড় ভ্রমণের জন্য নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলা থেকে কিশোরগঞ্জের ইটনা যাচ্ছিল, পথে দূর্ঘটনায় মৃত্যুর এঘটনা ঘটে। এ দূর্ঘটনা পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। সেইসাথে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে ,আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ