শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে মুফতি রাগীব গ্রেপ্তার
১৭ হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে মুফতি রাগীব গ্রেপ্তার
১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসানকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার ১০ সেপ্টেম্বর সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এন এম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। গ্রুপটির বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে গ্রাহকরা।
জানা গেছে, গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি না কিনে রাগীব আহসান এবং তার আত্মীয়স্বজনের নামে জমি কেনা হয়। পরবর্তী সময়ে সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাত করে গ্রুপটি। এরই মধ্যে এহসান গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টি উধাও হয়ে গেছে।





সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে