শিরোনাম:
●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান ●   হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ ●   মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা ●   ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
রাঙামাটি, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথ থানার ওসি করোনায় আক্রান্ত
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথ থানার ওসি করোনায় আক্রান্ত
শনিবার ● ১১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ থানার ওসি করোনায় আক্রান্ত

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আজ শনিবার ১১ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দিলে পরীক্ষায় তাঁর করোনা পজেটিব আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান মুসা।

থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বর্তমানে তিনি থানার সরকারি বাসভবনে চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন। তিনি সবার দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

বিশ্বনাথে বেখারগাও গ্রামে প্রতিপক্ষের হামলা আহত-২

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে জুম্মার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে জায়গা সক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সরুয়ালা বেখারগাঁও গ্রামে এঘটনা ঘটে।

এঘটনার কারণে গ্রামের জামে মসজিদে মুসল্লীগণ জুম্মার নামাজ পড়তে পারেননি।

আহতরা হলেন- সরুয়ালা গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র জুয়েল আহমদ (৪০), ও তার বাড়ির কাজের লোক সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের মৃত জাহির আলীর পুত্র আফিজ আলী (৫০)।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনির হোসেন নামের এক অভিযুক্তকে আটক করে থানা পুলিশ। তিনি সরুয়ালা গ্রামের মৃত ওয়াজিদ আলীর পুত্র।

এঘটনায় আহত জুয়েল আহমদের ভাতিজা কমরু মিয়া বাদী হয়ে মনির হোসেনসহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৫, তাং- ১০.০৯.২০২১ইং।

অন্যান্য অভিযুক্তরা হলেন, সরুয়ালা গ্রামের মৃত ওয়াজিদ আলীর পুত্র আনহার আলী, আব্দুল মালিক উরফে হুশিয়ার আলী, তার পুত্র রাজা মিয়া, মৃত বশির মিয়ার পুত্র আতিক মিয়া, তার পুত্র কামরান আহমদ ও মৃত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম।

এছাড়া আরও ৩জন অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে কমরু মিয়া উল্লেখ করেন, অভিযুক্ত মনির হোসেন গংদের সাথে জায়াগা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে।

কমরু মিয়া ও তার চাচা জুয়েল আহমদ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জুম্মার নামাজ আদায় করতে গ্রামের মসজিদে যাওয়ার পথে মসজিদের গেইটের সমানে তাদের উপর অভিযুক্তরা পূর্ব বিরোধের জের ধরে আক্রমণ করেন।

এসময় কমরু মিয়া আত্মরক্ষার্থে দৌড় দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে রাখেন।

তখন অভিযুক্তরা জুয়েল আহমদ ও তার সঙ্গে থাকা বাড়ির কাজের লোক আফিজ আলীর উপর হামলা করে তাদেরকে গুরুত্বর আহত করে।

খবর পেয়ে বিশ্বনাথ থানার এসএই আফতাবউজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মসজিদের ভিতরে আটকে থাকা কমরু মিয়াকে উদ্ধার করে এবং আহতরদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এঘটনার কারণে গ্রামের মসজিদে জুম্মার নামাজের জামাত পড়া সম্ভব হয়নি বলে জানান কমরু মিয়া।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অভিযুক্ত মনির হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

ওই শিশুর নাম আবদুর রহমান তাহসিন। সে গ্রামের বাহরাইন প্রবাসী আবদুল মানিকের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, বিকেলে অন্যদের সাথে খেলা করছিল তাহসিন। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন।

এক পর্যায়ের বসত ঘরের পূর্ব দিকের পুকুর ঘাটে, তার দেহ পানিতে ভাসতে দেখেন বাড়ির লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. চমক আলী জানান, সবার অগোচরে পানিতে ডুবেই শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে।

ডাক্তার বলেছেন, তার পেটে বেশি পানি ঢুকে পড়ায় সে মারা যায়। থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবেন।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ