শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিধবা আফিয়ার পাশে দাঁড়ালো ইনার হুইল ক্লাব অব সী কুইন
প্রথম পাতা » চট্টগ্রাম » বিধবা আফিয়ার পাশে দাঁড়ালো ইনার হুইল ক্লাব অব সী কুইন
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিধবা আফিয়ার পাশে দাঁড়ালো ইনার হুইল ক্লাব অব সী কুইন

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অসহায় আফিয়া বেগমের পাশে দাঁড়ালেন সেবামূলক ও মানবিক সংগঠন “ইনার হুইল ক্লাব অব সী কুইন।
গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম মলিয়াইশ বন্দে আলী হাজী বাড়ির বিধবা আফিয়া বেগমের বাড়ি পরিদর্শন করেন “ইনার হুইল ক্লাব অব সী কুইন-চট্টগ্রাম এর সদস্যরা। অনুদানের টাকায় নির্মিত ঘর, স্থাপিত নলকূপ ও সার্বিক অবস্থা পরিদর্শন শেষে আফিয়া বেগমের পরিবারের সাথে কুশল বিনিময়ের সময় চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিনহাজার টাকা এবং দুইটা ফ্যান কেনার জন্য সংগঠনের সদস্য ফেরদৌসী রহমান তিন হাজার টাকা সহ মোট ৬হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য, মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ বন্দে আলী হাজী বাড়িতে আফিয়ার বসবাস। স্বামী মুজিবুল হক কিছুদিন আগে না ফেরার দেশে চলে যান। অভাবের সংসার। একটি ঝুপড়ি ঘরে কোনমতে দিন কাটাচ্ছিলেন। যেটি যেকোন সময় উড়ে যেতে পারে ঝড়ো হাওয়ায়। বৃষ্টির পানিতে থইথই অবস্থা। অসহায় ও অগোছালো পরিবার। নুন আনতে পানতা ফুরায় অবস্থা। শীতল পাটি, হাত পাখার মত ছোট খাট হস্তশিল্প বিক্রি করে প্রাপ্তবয়স্ক তিন মেয়ে নিয়ে কোনমতে খেয়ে না খেয়ে দিন কাটে। এই অসহায় পরিবারটির জন্য মাথা গোঁজার মতো ঘর করে দেয়ার উদ্যোগ গ্রহণ করে রিদওয়ান শাহরিয়ার নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তরুন। গত ৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুদান চেয়ে পোষ্ট করলে অনেকেই তার পোস্টের প্রেক্ষিতে সাড়া দেয়। তারই অংশ হিসেবে আফিয়া বেগমের কষ্ট লাঘবে সাহায্যার্থে এগিয়ে আসে ইনার হুইল ক্লাব অব সি কুইন-চট্টগ্রাম। ১৭ জুলাই নগরীর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত সি কুইনের মাসিক সাধারণ সভায় আফিয়া বেগমের ঘরের জন্য ক্লাবের পক্ষ থেকে ৩৮ হাজার টাকা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আলিনা মেহনাজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম “মিরসরাই টোয়েন্টিফোর টিভি’র ফেসবুক পেইজে বিধবা আফিয়ার অসহায়ত্বের বিষয়টি তুলে ধরায় আমাদের সংগঠনের সদস্যদের নজরে আসলে আমরা এগিয়ে আসি। তারই অংশ হিসেবে আফিয়ার গৃহ নির্মাণ ও নলকূপ স্থাপনের জন্য সহযোগিতা প্রদান করি। তবে সরেজমিন পরিদর্শন করে খুব ভালো লাগলো যে আমাদের প্রদত্ত সাহায্য যথাযথ যায়গায় পৌঁছেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বিধবা আফিয়ার আত্মীয় রিদওয়ান শাহরিয়ার বলেন, আফিয়া বেগমের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হলেও ব্যস্ততা ও যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের এই মানবেতর জীবনযাপনের বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। গত রমজানে তাদের বাড়িতে আসলে বিষয়টি আমার নজরে আসে। পরবর্তীতে বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি মিডিয়ার মাধ্যমে ইনার হুইল ক্লাব অব সী কুইন সংগঠনের নজরে আসলে তারা বিধবা আফিয়ার সাহায্যার্থে এগিয়ে আসে। আমার থেকে সম্পূর্ণ তথ্য জেনে কয়েকটি ধাপে তারা অনুদান দিয়ে সাহায্য করেন! সর্বমোট ৫০ হাজার টাকা অনুদান প্রদানের মাধ্যমে “ইনার হুইল ক্লাব অব সী কুইন” ক্লাব এবং এর সাথে জড়িত সংশ্লিষ্টরা এই মহৎ কাজে অংশ নেন! এভাবেই সমাজের বিত্তবানদেরকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরেজমিন পরিদর্শনের সময় ক্লাবের প্রেসিডেন্ট আলিনা মেহনাজ, ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দা তাহমিনা গিয়াস, ইমেডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট নেজাত সুলতানা মিলি, চার্টার প্রেসিডেন্ট সৈয়দা জিনাত আরা নিপুন, সেক্রেটারী শাহেদা সালাম, ট্রেজারার নাজিয়া তাবাসসুম, আইএসও ফারহানা হক, মেম্বার ফেরদৌসী রহমান এবং নাসরিন সুলতানা এ্যানি সহ সংগঠনের মোট ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)