শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » কোটি টাকা মূল্যের ছয়টি তক্ষক উদ্ধার গ্রেফতার-৪
প্রথম পাতা » গাইবান্ধা » কোটি টাকা মূল্যের ছয়টি তক্ষক উদ্ধার গ্রেফতার-৪
বৃহস্পতিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটি টাকা মূল্যের ছয়টি তক্ষক উদ্ধার গ্রেফতার-৪

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার ::: কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ছয়টি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। এসময় জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা।

গ্রেফতারকৃতরা হলেন, শাহজাহান (৪০), ওসমানগণি (৪০), জাকির হোসেন (২৬), ও সাহাবুল (৩৫)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৩ ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ীর বিশ্রামগাছী গ্রাম থেকে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ৬টি তক্ষক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। তক্ষকগুলো বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্যত্র পাচারের উদ্দেশে এখানে আনা হয়। এ ব্যাপারে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

গাইবান্ধা :: পেশাগত দায়িত্ব যথাযথ পালনে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এই সাইকেল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বাইসাইকেল বিতরণ উদ্ভোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ( উপ সচিব) রোখসানা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন সহ অন্যান্যরা।

এসময় জেলা প্রশাসক আবদুল মতিন জানান, প্রতিবছরের ন্যায় এবারও ২০২০-২০২১ অর্থ বছরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে দরপত্র আহবান করা হয়। এতে মেসার্স নজরুল হক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রাম পুলিশদের বাইসাইকেল, ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করেন। এতে ব্যায় ধরা হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা।

জেলার সাতটি উপজেলায় মোট ৮শ দশটি বাইসাইকেল বিতরণ করা হবে। এই বাইসাইকেল গ্রাম পুলিশদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বরে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)