শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » পরবাস » বরিস জনসনের সরকার জনগণকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে : ফেডারেল নেতা ডেভির
প্রথম পাতা » পরবাস » বরিস জনসনের সরকার জনগণকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে : ফেডারেল নেতা ডেভির
বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিস জনসনের সরকার জনগণকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে : ফেডারেল নেতা ডেভির

ছবি : সংবাদ সংক্রান্ত লন্ডন :: লিবডেমের ফেডারেল নেতা আরটি. অনারেবল স্যার এডওয়ার্ড ডেভি এমপি অভিযোগ করে বলেছেন যে, বরিস জনসনের রক্ষণশীল সরকার জনগণকে আরও একটি ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

গত রবিবার, ১৯ সেপ্টেম্বর অপরাহ্ন পৌঁনে তিনটায় লন্ডনের ক্যানারি ওয়ার্ফের কানাডা স্কয়ারের লেভেল -৩৯-এ আয়োজিত লিবডেমের শরৎকালীন বার্ষিক সম্মেলন তিনি এ অভিযোগ করেন। লিবডেমের ফেডারেল নেতা নির্বাচিত হওয়ার পর এটি ছিল জাতির উদ্দেশে স্যার এড ডেভির প্রেরণাদায়ী প্রথম ভাষণ।

তিনি বলেন, বরিস জনসনের রক্ষণশীল সরকার আমাদের সবাইকে আরও একটি ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এড ডেভি বলেন, সুপার মার্কেটে ক্রেতাদের খালি তাক দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। উপকরণের অভাবে বাড়ি-ঘর নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে । পাবগুলো শুকিয়ে গেছে।

স্যার এড ডেভি আশংকা প্রকাশ করে বলেন, সামনের ক্রিসমাসে শিশুদের জন্য পর্যাপ্ত খেলনা বা টার্কিও পাওয়া যাবে না। তিনি বলেন, ” অনেক মানুষ কোভিডের বিরুদ্ধে লড়াই করছে। ব্রিটিশ জনগণ এই প্রতিকূলতার মধ্যে তাদের সত্যিকারের স্বভাব দেখিয়েছে -তাদের সাহসিকতা ও দয়া দেখিয়েছে। অন্যদের রক্ষা করার জন্য, তাদের বাচ্চাদের দেখাশোনা করতে এবং তাদের ব্যবসাগুলি বাঁচাতে প্রত্যেকে নিয়ম মেনে চলেছেন এবং ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেছেন । দেশকে গর্বিত করেছেন। ”

তিনি বলেন, “আমাদের দেশের মুখোমুখি চ্যালেঞ্জের ব্যাপকতার সাথে, আমি আশার বিপরীতে আশা করেছিলাম যে, বরিস জনসন দেখাবেন যে তিনি সর্বোপরি সাধারণ মানুষের প্রতি যত্নশীল। কিন্তু বাস্তবতা হচ্ছে, “শুধু নতুন করে রদবদল করা হয়েছে মন্ত্রিসভা।

স্যার এড ডেভি অভিযোগ করে আরও বলেন, চ্যান্সেলর যিনি ইউনিভার্সাল ক্রেডিট কমানোর মাধ্যমে নিম্ন বেতনভোগী লাখ লাখ শ্রমিকের আয় নিষ্ঠুরভাবে কর্তন করেছেন। তিনি বিশ্বব্যাপী মহামারী চলাকালীন বিশ্বের দরিদ্র জনগণকে আমরা যে সাহায্য দিই তা থেকে চার বিলিয়ন পাউন্ড হ্রাস করার অজুহাত হিসেবে কোভিডকে ব্যবহার করেছেন।
“ডমিনিক রাবের সমালোচনা করে স্যার এড ডেভি বলেন, “আফগানিস্তান তালেবানের দখলের সময় ডমিনিক রাব সমুদ্র সৈকতে বসেছিলেন। এমন কি তিনি আফগান দোভাষীদের রক্ষার জন্য ফোনও তুললেন না। ফলে আফগান নাগরিক যারা গত বিশ বছর ধরে আমাদের সৈন্যদের পাশে সাহসিকতার সাথে কাজ করেছে, সেবা করেছে তাদের হতাশ হতে হয়েছে।

লিবারেল ডেমোক্রেটরা নাগরিক ক্ষমতায়নে বিশ্বাস করে উল্লেখ করে স্যার এড ডেভি বলেন, “মানুষ আশা করে না যে সরকার তাদের সব সমস্যার সমাধান করবে। তারা ফ্রি রাইড চায় না। তারা আশা করে না যে জীবন সবসময় সহজ হবে। তিনি বলেন, কিন্তু তারা যা চায় - যা তারা যথাযথভাবে আশা করে - একটি সরকার যা তাদের ক্ষমতায়ন করে।

সম্মেলনে উপস্থিত ছিলেন লায়লা মোরান এমপি, মুনিরা উইলসন এমপি, সারা গ্রিন এমপি, অ্যালিস্টার কারমাইকেল এমপি, ওয়েরা হবহাউস এমপি, ক্রিস্টিন জার্ডিন এমপি, ক্যারোলিন পিডজেন এল.এ.এম, হিনা বোখারি এল.এ.এম, কোষাধ্যক্ষ টিল্লি ম্যাকলিফ, কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলর লুইসা পোরিট, কাউন্সিলর ন্যান্সি জিরিরা, লন্ডনের আঞ্চলিক সম্পাদক মার্ক টুইচেট, রেডব্রিজের চার্চফিল্ড ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন, ক্যানারি ওয়ার্ফের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হান্নান, সাবেক কাউন্সিলর আমিনুর খান, হেলাল আব্বাস ও মিসেস সুফিয়া খানম উদ্দিন প্রমুখ।





পরবাস এর আরও খবর

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)