বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় মা ও শিশুর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় মা ও শিশুর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়া শহরে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার গড়াই নদ সংলগ্ন বাঁধপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আকলিমা খাতুন (৩২) ও তার ৯ মাস বয়সী ছেলে জীম। আকলিমা বাঁধপাড়া এলাকার মাজেদ মোল্লার মেয়ে ও একই এলাকার অটোরিকশাচালক রতনের স্ত্রী। আকলিমা দুই মেয়ে ও এক ছেলের জননী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানান।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের কোনো এক সময় বাড়ির সবার অজান্তেই শিশুটিকে হত্যা করে মা। তারপর ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠার পর বিষয়টি জানাজানি হয়। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ আকলিমা ও তার ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের স্বামী রতন বলেন, আমার স্ত্রী আকলিমা মানসিক ভারসাম্যহীন ছিল। কয়েকদিন আগে সে তার বাবার বাড়িতে যায়। সেখানে শ্বাসরোধে শিশুকে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
স্থানীয় রেহেনা খাতুন বলেন, দীর্ঘ দিন ধরে আকলিমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমাদের ধারণা, প্রথমে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আকলিমা নিজে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়