শিরোনাম:
●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
রাঙামাটি, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন
বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়।
এসময় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পাজেপ সদস্য মংক্যচিং চৌধুরী, পার্থ ত্রিপুরা জুয়েল, এডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রম শিশুদের জন্য উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

লক্ষ্মীছড়িতে সেনবাহিনীর উদ্যোগে লুঙ্গী ও সেন্ডেল কারখানা

খাগড়াছড়ি :: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে গুইমারা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ১টি লুঙ্গী ও সেন্ডেল কারখানা স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর কারখানাগুলো উদ্বোধন করেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
লুঙ্গী ও সেন্ডেল কারখানাটি লক্ষ্মীছড়ি এলাকার অনগ্রসর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও আয়ের উৎস সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।
শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে স্থানীয় জনগণের আর্থ সামাজিক উন্নয়নে ও স্বনির্ভর কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুর্গম পার্বত্য এলাকার অসহায় এবং গরীব মানুষের উন্নয়নে প্রকল্পসমূহ বাস্তবায়নের লক্ষ্যে গুইমারা রিজিয়ন ভবিষ্যতেও সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে রিজিয়ন কমান্ডার অভিব্যক্তি প্রকাশ করেন।

খাগড়াছড়িতে ইফা’র প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিসেফ’র সহোযোগীতায় ‘উন্নয়নের জন্য যোগাযোগ কার্যক্রমে ধর্মীয় নেতৃবৃন্দের সম্পৃক্তকরণ’ বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর মিলনায়তনে আয়োজিত কর্মশালা শেষ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. জাকির হোসেন, উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের
উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার,
মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কর্যাক্রম খাগড়াছড়ির মাস্টার ট্রেইনার মো. হাবিবুর রহমান, ফিল্ড অফিসার শাহাদাৎ উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য মো. জাকির হোসেন বলেন, সমাজের উন্নয়নের জন্য যোগাযোগ কার্যক্রমে ধর্মীয় নেতৃবৃন্দের সম্পৃক্ততা অপরিসীম। সমাজের আপামর জনসাধারণ এখনও ধর্মীয় নেতাদের কথা বিশ্বাসের সহিত আমলে নিয়ে তা পালনের চেষ্টা করে। কাজেই সরকারের সকল ধরণের উন্নয়নমূলক কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে ধর্মীয় নেতাদের ভূমিকা অনস্বীকার্য। ২দিনব্যাপী এ প্রশিক্ষণকে বাস্তবজীবনে কাজে লাগালেই আজকের সময় ও শ্রম স্বার্থক হবে।
প্রশিক্ষণ শেষে ৩০জন প্রশিক্ষণার্থীকে কোভিড১৯ মোকাবিলায় উপকরণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এসময় সমাপনী অনুষ্ঠানে, প্রশিক্ষনার্থীসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আর্কাইভ