শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের ৪ কোটি টাকার রাস্তা উদাও
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের ৪ কোটি টাকার রাস্তা উদাও
সোমবার ● ৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের ৪ কোটি টাকার রাস্তা উদাও

ছবি : সংবাদ সংক্রান্ত রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ৪ কোটি টাকা বরাদ্দের দুটি রাস্তা বদলে দিয়েছে পাহাড়ীদের ভাগ্য।
অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রোনিকস মিডিয়া প্রকাশিত হওয়ার পর শুরু হয়েছে নানা গুঞ্জন ও প্রশ্ন।
অনুসন্ধানে জানাযায়, মূল রহস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিগত ২০১৯-২০২০ ইংরেজি সালে ১ নভেম্বর টেন্ডার বিজ্ঞাপন দেওয়া হয়।
(ক) নাম্বারে তালিকায় রাবার বাগান হতে পাইন্দং পাড়া, শশ্মান ঘাট যাত্রী ছাউনি হয়ে তরগুমুখ পাড়া পর্যন্ত (খ) নাম্বার তালিকা রয়েছে বালুমুড়া হতে কেচি পাড়া কমলছড়ি পাড়া পর্যন্ত পাঁকা রাস্তা নির্মান। দুটি রাস্তা প্রায় ২ কোটি করে ৪ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে।
এ রাস্তা দুটি নির্মানের জন্য কাজ পায়, লিটন ইন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এর মালিক রফিকুল আলম লিটন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাবার বাগান হতে পাইন্দং পাড়া, শশ্মান ঘাট যাত্রী ছাউনি হয়ে তরগুমুখ পাড়া রাস্তা নির্মান বিন্দুমাত্র হয়নি। তরগুমুখ পাড়া বাসিন্দা ইসলামপুর বাজারে ফার্মেসীর মালিক ক্রইচিংমং মারমা বলেন, রাস্তা নির্মানের কাজ শুরু করার জন্য দামী মোটর সাইকেল নিয়ে অনেকজন লোক আসা-যাওয়া করছে জানি। কিন্তু এখনো কোথাও কাজ শুরু করেনি। পাইন্দং পাড়া প্রধান কারবারী মংচখয় মারমা জানান, আমাদের গ্রামের রাস্তা তরুগু মুখ ছড়ার উপর কালভার্ট কোথাও ইটের সলিন কোথাও পাঁকা রাস্তা প্রায় ৩ বছর আগে নির্মান করা হয়েছে । জেলা পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা এই রাস্তাটি পাঁকা নির্মানের জন্য অনেক লোকজন সরেজমিনে ঘুরে গেছে জানি, কিন্তু অদ্যবধি নতুন কোন রাস্তা নির্মানের কাজ শুরু হয়নি।
এদিকে ইসলামপুর বালুমুড়া হতে কেচি পাড়া হয়ে কমলছড়ি রাস্তা পাঁকা নির্মান বিষয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা জানান, আমার গ্রামের বাড়ী কমলছড়িতে, এই ধরনের রাস্তা নির্মান হয়ে থাকলে আমি অবশ্যই জানতাম। এ রাস্তা নির্মান বিষয়ে আমি কিছুই অবগত নই। ইসলামপুর বাজার এলাকায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১ নং ওর্য়াডের ইউপি সাবেক সদস্য মো. মোতালেব হোসেন জানান, এ পর্যন্ত রাঙামাটি জেলা পরিষদের উন্নয়নের কাজ চোখে পড়েনি।
রাস্তা উন্নয়নের কোন ধরনের কাজ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ রযেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)