শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » শান্তি-চুক্তি ভঙ্গ করে যাচ্ছে চীনের সেনাবাহিনী : ভারতের সেনাপ্রধান
প্রথম পাতা » আন্তর্জাতিক » শান্তি-চুক্তি ভঙ্গ করে যাচ্ছে চীনের সেনাবাহিনী : ভারতের সেনাপ্রধান
শনিবার ● ৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তি-চুক্তি ভঙ্গ করে যাচ্ছে চীনের সেনাবাহিনী : ভারতের সেনাপ্রধান

ছবি : ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে শান্তি বৈঠক, দুই দেশের সেনা কম্যান্ডারের মধ্যে দফায় দফায় আলোচনার পরেও পিছু হটেনি চীনের সেনা।অস্থায়ী ছাউনি তুলে নিয়ে গেলেও এখনও পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিঃশ্বাস ফেলছে চীনের সেনাবাহিনী। শান্তি-চুক্তি ভঙ্গ করে যাচ্ছে চীনের সেনাবাহিনী, এমনটাই জানালেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। তাই ভারতও যে এখনই সেনা সরাবে না তাও স্পষ্ট করলেন সেনাপ্রধান।
শনিবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বললেন, “দুই দেশের মধ্যে শান্তি আলোচনার পরে সেনা সরানো বা ডিসএনগেজমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছিল। চীন ও ভারত উভয় তরফেই সেনাসদস্যরা পিছিয়ে এসেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, চীনের সেনা ফের সীমান্তের কাছাকাছি এলাকায় ফিরে এসেছে। নতুন করে সেনা মোতায়েন করছে চীন। সামরিক ঘাঁটি তৈরি করছে।সেনাদের থাকার অস্থায়ী ছাউনিও তৈরি হচ্ছে।এর থেকেই স্পষ্ট, এখনই সীমান্ত ছেড়ে যেতে রাজি নয় চীন। ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় ফের অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে তারা। তাই সদা সতর্ক থাকতে হচ্ছে ভারতীয় বাহিনীকেও।সীমান্ত আগলে সর্বক্ষণ প্রহরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীও।”
নারাভানে বলছেন, চীন এখনই সেনা সরাতে রাজি না হলে ভারতও পিছু হটতে রাজি নয়। চীনের সেনা নতুন করে রাইফেল ডিভিশন তৈরি করছে, যুদ্ধ-ট্যাঙ্ক নিয়ে আসছে। এর অর্থই হল ফের মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা আছে। সেনাপ্রধানের বক্তব্য চীন কোনওরকমভাবে অনুপ্রবেশের চেষ্টা চালালে ভারতীয় সেনাও চুপ থাকবে না। যোগ্য জবাব দেওয়ার মতো প্রস্তুতি ভারতেরও আছে।
লাদাখ সীমান্তে ইতিমধ্যেই সেলফ প্রপেলড হাউইৎজার রেজিমেন্ট পাঠিয়েছে ভারত। একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, লাদাখে পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে কে নাইন বজ্র।ওই ট্যাঙ্ক ৫০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। গুজরাতে কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ওই ট্যাঙ্কগুলি তৈরি করেছে লার্সেন অ্যান্ড টুব্রো।
সামরিক পর্যায়ে দফায় দফায় বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধানে এসে পৌঁছতে পারেনি ভারত ও চীন। বরং সীমান্ত থেকে সেনা সরিয়ে শান্তি বজায় রাখার যে আলোচনা হয়েছিল দুই দেশের মধ্যে তার মর্যাদা ভেঙেছে চীনই। নতুন করে আগ্রাসনের চেষ্টা দেখিয়েছে তারা। যার কারণে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে লাদাখ সীমান্তে। জুলাই মাসেই তাজাকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাতে চীন সম্মতিও দিয়েছিল। সেনাপ্রধান বলছেন, ১৩ বার দুই দেশের মধ্যে সেনা কম্যান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। গত ৬ মাস ধরে বড়সড় অশান্তির ঘটনা না ঘটলেও খবর পাওয়া গেছে, চীন গোপনে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে চলেছে ইন্টার্ন ও নর্দার্ন ফ্রন্টে।
ভারতীয় সেনা সূত্র বলছে, চীন যে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সন্দেহ বরাবই ছিল। এর আগেও সেনা সরিয়ে নেওয়ার নাম করে, লাদাখের অন্যান্য স্পর্শকাতর এলাকাগুলোতে নতুন করে সেনা মোতায়েন করতে শুরু করেছিল চীন। সবরকম পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি রয়েছে ভারতীয় বাহিনী।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ