শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে যাত্রা শুরু করেছে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে যাত্রা শুরু করেছে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল
সোমবার ● ১১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে যাত্রা শুরু করেছে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রামে যাত্রা শুরু করেছে রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইল। গত শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিক কার্যক্রম।

নগরীর মোটেল সৈকতের হালদা হলে কেক কেটে আন্তর্জাতিক সেবামুলক এই সংগঠনের কার্যক্রমের উদ্বোধন রোটারি ক্লাবের জেলা গভর্ণর আবু ফয়েজ খান। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন পিডিজি আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সাবেক জিস্ট্রিক্ট গভর্ণর আবদুল আহাদ, দিলনাঁশী মহসিন, অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম ও রোটারি ডিস্ট্রিক্ট এসিসটেন্ট গভর্ণর জামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইলের চার্টার (প্রতিষ্ঠাতা) প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর আবু ফয়েজ খান বলেন, বিশ্বে পোলিও নির্মূলে রোটারি অঙ্গনে নতুন পালক যুক্ত হলো স্মাইল। সমাজের সুবিধা মানুষের মুখে হাসি ফোটাতে এই সংগঠন ভূমিকা রাখবে। রোটারির ভাবমূর্তি উজ্জ্বল করতে সংগঠনের সকল মানবিক সদস্যদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, প্রকৌশলী আমজাদ হোসেন ও এডভোকেট এরশাদুল ইসলাম।

এসময় রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট ইলেক্ট মো. আলাউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন চৌধুরী, সেক্রেটারি নুসরাত জাহান, জয়েন্ট সেক্রেটারি শীলা চৌধুরী, ট্রেজারার সন্তোষ কুমার ভৌমিক, জয়েন্ট ট্রেজারার বিলকিছ আক্তার, সার্জেন্ট এট আর্মস জেসমিন আরজু, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস কাজী সুলতানা ইয়াছমিন, ডিরেক্টর ক্লাব সার্ভিস নোটন প্রসাদ ঘোষ, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রওশন আক্তার, ডিরেক্টর ইয়ুথ সার্ভিস কাজী সুলতানা, ক্লাব ট্রেইনার মোহাম্মদ মুজিবুল্লাহ ও রোটারি ফাউন্ডেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন এসএম সামসুল হুদা উপস্থিত ছিলেন ।
রোটারি ইন্টারন্যশনাল গত ৩০ আগষ্ট রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের অনুমোদন দেয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)