শুক্রবার ● ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত শেবাচিমে ভর্তি
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত শেবাচিমে ভর্তি
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্বা চিত্তরঞ্জন দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাত ১১ টার পরে ঝালকাঠি শহরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাজের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।
তাকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তাঁর সহকর্মীরা। ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য জহিরুল ইসলাম জলিল, রতন আচার্য্য, রাজু খান ও অফিস সহায়ক মো. পারভেজ হোসেন তাকে দেখতে যান।
এ সময় প্রবীন সাংবাদিক চিত্তরঞ্জন দত্তের চিকিৎসার খোঁজখবর নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। তার সুস্থতা কামনা করেছেন জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র বাবু তরুণ কর্মকার।





ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা