শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » সিঙিনালা ভুঁইগ্রীটং মহাম্রেমনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান সম্পন্ন
প্রথম পাতা » খাগড়াছড়ি » সিঙিনালা ভুঁইগ্রীটং মহাম্রেমনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান সম্পন্ন
সোমবার ● ১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিঙিনালা ভুঁইগ্রীটং মহাম্রেমনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তমহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে সিঙিনালা ভুঁইগ্রীটং মহাম্রেমনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান সম্পন্ন হয়েছে। ১ নভেম্বর সোমবার দিনব্যাপী অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীদের অংশ গ্রহনে এ দানোত্তম কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান সংঘ নায়ক হিসেবে উপস্থিত ছিলেন, দি ওয়াল্ড বুদ্ধ সেবক সংঘ প্রতিষ্ঠাতা শ্রীমৎ উ পঞঞা জোত মহাথেরো এর প্রধান শিষ্য শ্রীমৎ উ পঞঞা চককা মহাথেরো। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারের অর্ধ শতাধিক বিহারাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। সকালের পর্বে পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ দানীয় বস্তু দান করা হয়। বিকেলের পর্বে পূণ্যার্থীদের চিবর দান, সকল জীবের মঙ্গলার্থে আগত ভিক্ষু সংঘের ধর্মীয় দেশনা প্রদান, সমবেত প্রার্থনা, কল্পতরু দানানুষ্ঠান সম্পন্ন হয়। সন্ধ্যায় চুলামণি চৈত্যের উদ্দেশ্যে অধিক পূণ্য লাভের আশায় ফানুস উত্তোলন করা হবে।

শ্রীমৎ উ পঞঞা চককা মহাথেরোকে মহালছড়ি মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরীর সংবর্ধনা
মহালছড়ি :: “দি ওয়াল্ড বুদ্ধ সেবক সংঘ’র প্রতিষ্ঠাতা শ্রীমৎ উ পঞঞা জোত মহাথেরো এর প্রধান শিষ্য শ্রীমৎ উ পঞঞা চককা মহাথেরো এর মহালছড়ি উপজেলার সিঙিনালা গ্রামে আগমন উপলক্ষে কাপ্তাই পাড়া গ্রামবাসীর পক্ষে সংবর্ধনা প্রদান করেন মহাছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী। ১ নভেম্বর সোমবার সাড়ে ১০টায় সিঙিনালা ভুইগ্রীতং বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে কাপ্তাই পাড়া গ্রাম বাসীর পক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী বলেন, পরম পূজ্য শ্রীমৎ উ পঞঞা জোত মহাথেরো’র প্রধান শিষ্য শ্রীমৎ উ পঞঞা চককা মহাথেরো ধর্মীয় গুরুকে সংবর্ধনা দিতে পেরে নিজেকে ভাগ্যমান মনে করছি। যা সহজে এধরণের সুযোগ যার তার ভাগ্য জুটেনা। উ পঞঞা চককা মহাথেরো আজ সিঙিনালা ভুঁইগ্রীতং মহাম্রেমনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান সংঘ নায়ক হিসেবে যোগ দিতে মহালছড়িতে এসেছেন।

মহালছড়িতে নৌকার ৩ প্রার্থীর মনোনয়ন জমা

মহালছড়ি :: খাগড়াছড়ির মহালছড়িতে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আওয়ামীলীগ এর ৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন। ১ নভেম্বর সোমবার সকাল ১১ টায় দলীয় প্রার্থীরা বিশাল শোডাউনের মাধ্যমে রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীরা হলেন, মহালছড়ি সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল, মাইসছড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি গিয়াস উদ্দিন লিডার ও মুবাছড়ি ইউনিয়নে কংজরী মারমা।
৩ ইউনিয়ননের সহস্রাধিক সমর্থক ও নেতাকর্মীসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার ও মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা মনোনয়ন পত্র গ্রহন করেছেন ।
রিটার্নিং অফিসার সুসমিকা চাকমা জানান, কোন ইউনিয়নে কতজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন চুড়ান্তভাবে আগামী ২ নভেম্বর সন্ধ্যায় বলা যাবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আর্কাইভ