শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াতে ও ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রথম পাতা » ঢাকা » সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াতে ও ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াতে ও ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: কুমিল্লা, ফেনী, চৌমুহনী, পীরগঞ্জ, হাজীগঞ্জসহ দেশব্যাপী সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াতে ও ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট দুই দিনব্যাপী (২-৩ নভেম্বর) রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে আজ ২ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ঢাকার পল্টন মোড়ে উদ্বোধীন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, জোটের শীর্ষ নেতা ও সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আকবর খান, বাসদ (মার্কসবাদী) নেতা আকম জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী।
সকাল সাড়ে ৮টায় পল্টন মোড়ে দুই দিনব্যাপী রোডমার্চের উদ্বোধীন সমাবেশ শেষে বাম জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে ২৯ সদস্যের টিম ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে জোটের জেলা সমন্বয়ক কমরেড নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নেতা আকবর খান, আকম জহিরুল ইসলাম, আব্দুল আলী, দীপক রায় ও জেলা সিপিবি নেতা শিনাথ চক্রবর্তী। কাঁচপুর পথসভা শেষে টিম সাড়ে ১০টায় সোনারগাঁও মোগড়াপাড়া বাসস্ট্যান্ডে স্থানীয় বাসদ নেতা বেলায়েত হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য আব্দুলাহ কাফি রতন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবার কবির জাহিদ, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, স্থানীয় সিপিবি নেতা আব্দুল সালাম বাবুল। পথসভা শেষে রোডমার্চ দ্পুর ১২টায় চান্দিনা বাস স্ট্যান্ডে স্থানীয় সিপিবি নেতা সুজাতা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, মনিরউদ্দিন পাপ্পু ও কুমিল্লা জেলা সিপিবি নেতা পরেশ চন্দ্র কর।
চান্দিনায় পথসভা শেষে রোডমার্চ কুমিল্লা শহরে কান্দিরপাড়ে পূবালী ব্যাংক চত্বরে জোটের জেলা সমন্বয়ক জুলকার নাইন ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, শাহ আলম, সাইফুল হক, অধ্যাপক আব্দুস সাত্তার, ইকবাল কবির জাহিদ, ফখরুদ্দিন কবির আতিক, মনিরউদ্দিন পাপ্পু, আব্দুল আলী ও জেলা বাম জোটের নেতা পরেশচন্দ্র কর, ফারজানা আক্তার।
কুমিল্লার সমাবেশ শেষে বাম জোটের রোডমার্চ ফেনী শহীদ মিনারে সমাবেশ এবং রাত্রি যাপন করবে। পরদিন ৩ নভেম্বর সকাল ৯টায় ফেনী থেকে রোডমার্চ শুরু হয়ে দাগনভূইয়া, চৌমুহনী, রামগঞ্জ হয়ে চাঁদপুরের হাজিগঞ্জে সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ করবে।
দুই দিনব্যাপী রোডমার্চ টিমে আরও আছেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রে সংগঠক শাহজাহান কবীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সদস্য রুখশানা আফরোজ আশা, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, দীপক রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশসমূহে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক এই হামলার সাথে সরাসরি জড়িত, পৃষ্ঠপোষক, মদদদাতা ও রাজনৈতিক আশ্রয়দাতাকে খুঁজে বের করে দ্রুত শাস্তি প্রদান করতে হবে। অতীতের কোন সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়াতে একের পর এক সাম্প্রদায়িক হামলা হচ্ছে। বক্তাগণ আরও বলেন, সাম্প্রদায়িক উন্মাদনা দেশের গণতান্ত্রিক পরিবেশ, জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে। যে কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শাসকেরা বিভিন্ন সময়ে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের জনগণের দৈনন্দিন জলন্ত সমস্যা আড়াল করতে সহায়তা করে। কুমিল্লা, পীরগঞ্জ, হাজীগঞ্জ, চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় হামলাকারীদের অনেকে ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্তার ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কুমিল্লায় আটক ইকবাল ভবঘুরে ও মানসিক রোগী বলে অপপ্রচার করে নতুন করে জর্জ মিয়া নাটক সাজানোর পায়তারা হচ্ছে বলে বক্তাগণ আশংকা প্রকাশ করেন। নেতৃবৃন্দ একই সাথে সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে দেশের বাগ প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন পরিচালনা করার আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)