বুধবার ● ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিক কনক সরওয়ারের বোন রাকার দুই মামলায় জামিন আবেদন নাকচ
সাংবাদিক কনক সরওয়ারের বোন রাকার দুই মামলায় জামিন আবেদন নাকচ
সরকারের সমালোচনায় সোচ্চার প্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকার দুই মামলায় জামিন আবেদন নাকচ করেছেন মহানগর দায়রা জজ আদালত।
মঙ্গলবার ওই আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ জামিন নামঞ্জুরের এ আদেশ দেন। গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার ৩ দিন এবং মাদক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ১২ অক্টোবর আদালতে হাজির করা হলে সিএমএম আদালত রাকার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে একটি মুঠোফোন, একটি পাসপোর্ট ও আইস নামের মাদক জব্দ করা হয়। এরপর রাকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব। র্যাব জানায়, বিদেশে অবস্থানকারী একটি চক্র দেশে থাকা এজেন্টদের যোগসাজশে ভার্চুয়ালি রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে, এমন বিষয় র্যাব গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে সক্রিয় হয় তারা। সাংবাদিক কনক সরওয়ার ভাইকে সাহায্য করতে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাকা।





তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন