শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » শহিদুলের মনোনয়ন উচ্চ আদালতে বহাল
প্রথম পাতা » খাগড়াছড়ি » শহিদুলের মনোনয়ন উচ্চ আদালতে বহাল
বুধবার ● ৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহিদুলের মনোনয়ন উচ্চ আদালতে বহাল

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা নির্বাচন অফিসার কর্তৃক বাতিলকৃত শহিদুল ইসলামের মনোনয়ন উচ্চ আদালতে বৈধতার প্রেক্ষিতে প্রচারণা ও অফিস স্থাপনের অনুমতি প্রদান করা হয়েছে।
উচ্চ আদালতের রিট পিটিশন (নং-৯৫৩৪/২০২১) মোতাবেক ৩১অক্টোবর মনোনয়নপত্র বহালের আদেশের প্রেক্ষিতে এ অনুমতি প্রদান করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং অফিসার, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন’২০২১।
জানা যায়, খাগড়াছড়ির মাটিরাঙা তবলছড়ি ৩নং ওয়ার্ডের প্রার্থী শহিদুল ইসলামের বিরুদ্ধে একই ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. নজরুল ইসলাম কর্তৃক মনোনয়নপত্র বাতিলের অভিযোগে উপজেলা মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং অফিসার, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন’২০২১ মনোনয়নপত্রের বৈধতা দেন। কিন্তু জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান গত ২৫অক্টোবর প্রার্থীতা বাতিল করেন।
মনোনয়নপত্র প্রার্থিতা ফিরে পেতে জেলা নির্বাচন অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে
উচ্চ আদালতে আপিল করেন তবলছড়ি ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো.শহিদুল ইসলাম।
এ আপিলের প্রেক্ষিতে গত ৩১অক্টোবর(রবিবার) তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন উচ্চ আদালত।
প্রার্থী মো.শহিদুল ইসলাম(টিউবওয়েল প্রতীক) বলেন, আমার প্রতিপক্ষ ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো.নজরুল ইসলাম আমার প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের আলোকে প্রাথমিক পর্যায়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং অফিসার, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন’২০২১আমার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও জেলা নির্বাচন কর্মকর্তা মনোনয়ন বাতিল
করেন।
মনোনয়ন বাতিলের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করায় আমার মনোনয়ন বৈধতা দেয়া হয়।
এলাকার নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিরাশি টিলা কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ মনে করছি। এ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যাতে করে সর্বস্তরের ভোটারগণ নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে নির্বাচনে মাটিরাঙা উপজেলা ও গুইমারা উপজেলার ১০টি ইউনিয়নে ২১অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাই, ২৬অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৭অক্টোবর প্রতীক বরাদ্দ
১১নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তাইন্দং ইউপি চেয়ারম্যান প্রার্থী পেয়ার আহম্মদ জনপ্রিয়তার শীর্ষে

খাগড়াছড়ি :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাটিরাঙ্গার ১নং তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মো. পেয়ার আহম্মদ মজুমদার।
মঙ্গলবার (০২ নভেম্বর) সরেজমিনে এলাকার বেশ কিছু উঠোন বৈঠকে উপস্থিত থেকে ও অপরাপর এলাকা বিচরণ করে এ চিত্র পরিলক্ষিত হয়।
পূর্ব থেকেই জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন।
দীর্ঘদিন ধরে নিজেকে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এ উদীয়মান রাজনীতিবিদ।
সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষকে। ঘূর্ণিঝড় ও মহামারী করোনায় পাশে ছিলেন সাধারণ মানুষের। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় বাজারের দোকানদার মো.জসিম উদ্দীন, তানাক্কা পাড়ার মো. আক্কাস, বটতলীর মো. জয়নাল বলেন, তিনি চেয়ারম্যান না হয়েও সবসময় সকল বিপদে আপদে জনসাধারণের পাশে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক পেয়ার আহম্মদ মজুমদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী।
দূর্গম তানাক্কা পাড়া বান্দরশীং, বি টিলা থেকে শুরু করে সীমান্তবর্তী বিশাল এলাকায় উঠোন বৈঠক ও নানা প্রচারণার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এ ইউনিয়নকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করার ধারণা দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন রাত-দিন নিরলসভাবে।
চেয়ারম্যান পদপ্রার্থী পেয়ার আহম্মদ মজুমদার বলেন, যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত ১নং তাইন্দং ইউনিয়নকে একটি রােল মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবাে।
তিনি বলেন, আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা।এলাকার বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখে সুখে দুঃখে পাশে থাকতে এলাকাবাসীর সমর্থন চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং তাইন্দং ইউনিয়নের প্রার্থী হয়েছি।এজন্য আপনাদের সবার দোয়া-ভালোবাসাপূর্ণ সমর্থন একান্ত কাম্য।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)