শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গৃহবধূর আত্মহত্যা
রবিবার ● ৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে গৃহবধূর আত্মহত্যা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সোনিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
গতকাল ৬ অক্টোবর শনিবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৫ নং ওসমানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আজমপুর মরগাং এলাকার জহুরুল হক সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
সে ঐ বাড়ির জহুরুল হকের মেয়ে এবং ৭নং কাটাছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাচ্ছাপুকুর গ্রামের মতিন ডাক্তার বাড়ির শাহ রেজওয়ান রবিনের স্ত্রী।
নিহত গৃহবধূ সোনিয়া আক্তার এর পিতা জহুরুল হক বলেন, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রবিনের সাথে তার পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের ৩ দিন পরেই সোনিয়াকে তার শ্বশুর বাড়ির লোকজন চট্টগ্রাম শহরে তার ননদের বাসায় নিয়ে যায়। সেখান থেকে ২০ দিন পরে বাড়িতে নিয়ে আসে। গত মঙ্গলবার বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তার স্বামী রবিন মরগাং বাবার বাড়িতে রেখে সাথে সাথে চলে যায়। আমাদের বাড়িতে আসার পর থেকে সোনিয়া বিষন্নতা, মানষিকভাবে বিপর্যস্ত ছিল এবং আনমনা হয়ে থাকতো আর বলতো আমাকে ওরা বাঁচতে দিবেনা বলে প্রায় প্রলাপ করতো। শনিবার সকালে আমি দোকানে আসার পর সাড়ে নয়টার দিকে সোনিয়ার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলে আছে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় ঘন্টা খানেক আগে তার মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আজ রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে, তবে সোনিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে বলা যাচ্ছে।





আর্কাইভ