শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে চলছে সবুজ মেহগুনি গাছ কাটার মহাত্‍সব
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে চলছে সবুজ মেহগুনি গাছ কাটার মহাত্‍সব
বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে চলছে সবুজ মেহগুনি গাছ কাটার মহাত্‍সব

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৫০মিঃ) প্রশাসননের ছত্রছায়ায় ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কের ধার থেকে সবুজ মেহগুনি গাছ কেটে ফেলা হচ্ছে ৷ সুবজ পাতাযুক্ত গাছ কাটা সরকারী ভাবে নিষিদ্ধ হলেও ঘাটে ঘাটে টাকা দিয়ে ছুটির দিনে গাছ কাটা শুরু করেছে প্রভাবশালী মহলটি৷ এ নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনের কোন উচ্চবাচ্য নেই৷ সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এই গাছ বিক্রির দরপত্র আহবান করা হয়৷ ছুটির দিনে শ্রমিক নিয়োগ করে চলছে গাছ কাটা৷ গত দুই দিনে দুইটি বড় গাছ কাটা হয়েছে৷ শনিবার সকালে রাসত্মার ধারে গাছ কাটতে দেখে এলাকার লোকজন প্রশাসনকে খবর দেয়৷ প্রশাসন গাছ কাটা বন্ধ করে দিলেও পরে আবারো অনুমতি দেয়৷ আর পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্তরা বলছেন, সবুজ গাছ কাটার অনুমোতি দেওয়া অন্যায়৷ তারা এর বিরুদ্ধে আন্দোলন করবেন৷ খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জ অংশে কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ড হতে মোবারকগঞ্জ চিনিকল পর্যনত্ম তরতাজা সুবজ পাতাযুক্ত মেহগুনি গাছ রয়েছে৷ গাছগুলো এলাকায় সবুজ ছায়া করে রেখেছে৷ অথচ এই গাছগুলো গত শুক্রবার ও শনিবার কাটা হয়েছে৷ আরো কাটা হবে বলে নিয়োজিত শ্রমিকরা জানিয়েছেন৷ মরা এবং পুরানো গাছের পরিবর্তে কেন তরতাজা সুবজ বৃক্ষ কাটা হচ্ছে এ নিয়ে কালীগঞ্জের মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে৷ এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম জানান, ইতিপূর্বে এই গাছগুলো বিক্রির দরপত্র হয়েছিল৷ তারপর জমি নিয়ে সড়ক বিভাগ ও ভুমি মন্ত্রনালয়ের মধ্যে মামলা চলছিল৷ যে কারনে কাঠ ব্যাবসায়ীরা গাছগুলো কাটতে পারেনি৷ এখন আদালতে সেই মামলা নিষ্পত্তি হওয়ায় ক্রেতারা গাছ কাটছেন৷ সবুজ গাছগুলো কেন বিক্রি করা হলো জানতে চাইলে তিনি বলেন এটা তার পূবের্র কর্মকর্তারা করে গেছেন৷ ফলে তিনি কিছুই বলতে পারবেন না৷ ঝিনাইদহে জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষা কমিটির আহবায়ক মাসুদ আহম্মেদ ওরফে সনজু জানান, ইতোমধ্যে এ ব্যাপারে তারা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন৷ কোনো প্রয়োজন ছাড়াই এভাবে সবুজ গাছ কাটা খুবই অন্যায়৷ তিনি অবিলম্বে এই গাছ কাটা বন্ধ করার দাবি জানিয়েছেন৷ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বরত সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভিন জানান, তারা সাময়িক ভাবে গাছ কাটা বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন৷ পরে কাগজপত্র দেখে আবার কাটার অনুমতি দেওয়া হয়েছে৷ কালীগঞ্জের দায়িত্বে থাকা কোটচাঁদপুরের বন কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না৷ তবে খোঁজ নিয়ে দেখবেন গাছটি কাদের মালিকানায়৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)