শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবিতে মাথায় ভোট বাক্স নিয়ে ঝালকাঠিতে ‘ হানিফ বাংলাদেশী’
প্রথম পাতা » ঝালকাঠি » শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবিতে মাথায় ভোট বাক্স নিয়ে ঝালকাঠিতে ‘ হানিফ বাংলাদেশী’
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবিতে মাথায় ভোট বাক্স নিয়ে ঝালকাঠিতে ‘ হানিফ বাংলাদেশী’

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবিতে মাথায় প্রতীকী গণভোটের বাক্স নিয়ে ঝালকাঠিতে পৌঁছেছেন হানিফ বাংলাদেশি (৩৫)। জেলায় পদযাত্রা করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন তিনি। নোয়াখালীর বাসিন্দা হানিফ গত ২৪ অক্টোবর কক্সবাজারের টেকনাফ থেকে এই প্রচারণা শুরু করেন। ২৯ জেলা ঘুরে তিনি আজ বুধবার আসেন ঝালকাঠি।
হানিফ বলেন, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে ফাঁকে ফাঁকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন। দেশের ৬৪ জেলা ঘুরবেন এবং জেলা প্রশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাঁর দাবির সপক্ষে স্মারকলিপি প্রদান করবেন।
নাগরিকদের নির্বিঘ্ন পরিবেশে ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিসংবলিত ফেস্টুন গলায় ঝুলিয়ে এবং মাথায় প্রতীকী ভোটের বাক্স নিয়ে জেলা সদরে বিভিন্ন এলাকায় ঘুরে দাবির সপক্ষে জনমত গড়ছেন তিনি। তাঁর ৬৪ জেলা পরিভ্রমণ কর্মসূচির ৩৬তম দিন ঝালকাঠি। বুধবার ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি দিয়ে প্রেসক্লাব ও জেলা শহরে পদযাত্রা করে মানুষের গণমত সংগ্রহ করেছেন হানিফ বাংলাদেশী। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী স্মারকলীপি গ্রহন করেন।

কর্মসূচি সম্পর্কে আজ সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সামনে হানিফ বাংলাদেশির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশের সংবিধানে বলা আছে, রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো ভোটাধিকার। স্বাধীনতার ৫০ বছর যাবৎ যে দল যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, সে দলই কমবেশি ভোটাধিকার, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আজকের যে পরিস্থিতি, তা এক দিনে তৈরি হয়নি। সব শাসকদলের অপরাজনীতি এই চরম অবস্থা সৃষ্টি করেছে বলে মনে করেন তিনি। হানিফ বাংলাদেশি নোয়াখালী জেলার আবদুল মান্নানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। দুই মাসের ছুটি নিয়ে তিনি দেশের ৬৪ জেলায় পদযাত্রা শুরু করেছেন। হানিফের মতে, এই ভয়াবহ অবস্থার উত্তরণ ও এক দিনে সম্ভব নয়। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসা থেকে সহিংসতাপরায়ণ, অবিশ্বাসের সংস্কৃতি চলমান। প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারাও কোনো না কোনো দলের আনুগত্য পোষণ করে চলেন। সে জন্য রাজনীতিতে অবিশ্বাসের সংস্কৃতি তৈরি হয়েছে। এই অবিশ্বাস ও আস্থা সংকটের কারণে কয়েকবার অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এবং উচ্চ আদালত সেই তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করেছে। একটি গণতান্ত্রিক দেশে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বেশি দিন চলতে পারে না। কারণ, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাজনীতিকদের জন্য বড় লজ্জাজনক। হানিফ মনে করেন, দেশে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে রাজনীতিকেরা ব্যর্থ হয়েছেন। রাজনীতিতে যে আস্থার সংকট তার জন্য তাঁরাই দায়ী। এখন জনগণের ভোটাধিকার ও নির্বিঘ্ন ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে সংবিধানের যে আইনের কথা বলা আছে, মহামান্য রাষ্ট্রপতি সব মহলের সঙ্গে আলোচনা করে সেই আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করবেন। সারা দেশে প্রশাসন ও নির্বাচন কমিশনের সর্বস্তরের কর্মকর্তারা নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণের মাঝে ভোটাধিকার প্রয়োগে আগ্রহ সৃষ্টি হবে এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এ সময় হানিফ বাংলাদেশির দাবির প্রতি সমর্থন জানান উপস্থিত সাধারণ মানুষ।
এর আগেও নানা দাবিতে তিনি অভিনব সব কর্মসূচি পালন করে গণমাধ্যমে আলোচনায় আসেন হানিফ বাংলাদেশি ।

মুজিব বর্ষে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর র‌্যালি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝালকাঠি জেলা কার্যালয়ের উদ্যোগে মুজিব বর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পতাকা প্রদক্ষিন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫০ জন ভিডিপি সদস্য লাল সবুজ ৫০ টি জাতীয় পতাকা নিয়ে এই র‌্যালি করেছে। বুধবার সকাল ১০ টায় র‌্যালিটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা কমাডেন্ট উজ্জল কুমার পাল র্যালির নেতৃত্ব দেন। এই সময় তার সাথে সহকারি জেলা কমাডেন্ট মোঃ আলমগীর হোসেন সরদার, উপজেলা আনার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, টিআই সেলিনা বেগম ও টিআই মোঃ সফিক অংশগ্রহন করেন।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

আর্কাইভ