বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে সালাউদ্দিনকে মারপিটের ঘটনায় জসিম আটক
পানছড়িতে সালাউদ্দিনকে মারপিটের ঘটনায় জসিম আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপি ফাতেমানগর এলাকার সালাউদ্দিনকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনায় জসিম উদ্দিন নামের একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
গতকাল বুধবার ১ ডিসেম্বর পানছড়ি থানার এসআই নয়ন আচার্য্যর নেতৃত্বে পুলিশের একটি দল ফাতেমানগর এলাকা থেকে তাকে আটক করে।
আটক জসিম ফাতেমানগর গ্রামের মো. সাহাব মিয়ার ছেলে।
গত শুক্রবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটায়।
রডের আঘাতে গুরুতর আহত সালাউদ্দিন মাথায় গুরুতর আঘাত নিয়ে গত ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। তার পিতা ফজল আহম্মদ মৃত জরিফ আলীর ছেলে আবদুল কাদেরকে প্রধান আসামী করে ৬ জনের নামে পানছড়ি থানায় এজাহার দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই নয়ন আচার্য্য জানান, আটক জসিমকে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হয়েছে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১