শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
মঙ্গলবার ● ২৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: মিরসরাইয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবদুল আউয়াল বাকের (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১ টা থেকে চারটার মধ্যে নিজ ঘরের তীরের সাথে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে সে। আত্মহনন কারী বাকের তার ফেসবুক আইডি তে ২ টা স্ট্যাটাস দেন। সোমবার রাত ৯ টা ০২ মিনিটে লিখেছেন, রাত ১২ টায় কিছু একটা করে ফেলব ইনশাআল্লাহ এবং রাত ১১ টা ৫০ মিনিটে লিখেছেন, আর ১০ মিনিট পর একজনকে শান্তি করে সব ছেড়ে চলে যাবো না ফেরার দেশে, ভালো থাকো প্রিয়। আত্মহনন কারী বাকের উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ডের দক্ষিণ পরাগলপুর গ্রামের হাজী আশ্রাফ আলী সওদাগর বাড়ীর আলমগীর হোসেনের কনিষ্ঠ পুত্র এবং নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২ ভাই ও ৩ বোনের মধ্যে সে সবার ছোট ছিল। আত্মহনন কারী বাকেরের নিকটাত্মীয় মহসিন বিন আলী বলেন, সকালে ফজরের নামাজের পর শুনতে পাই বাকেরের অবস্থা ভালো না। সাথে সাথে তার ঘরে গিয়ে দেখি খাটে শুয়ে আছে কিন্তু শরীরের স্পন্দন বন্ধ হয়ে গেছে তবুও স্থানীয় একজন পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি নিশ্চিত করেন ৩ ঘন্টা আগে সে মারা গেছে। আত্মহনন কারী বাকের এর চাচা মোশাররফ হোসেন জানান, সকালে আব্দুল আউয়াল এর মৃত্যুর খবর শুনে ছুটে আসি। একটা মেয়ের সাথে আমার ভাতিজার প্রেমের সম্পর্ক ছিলো। দুই দিন আগে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় দেখা করতে গেলে মেয়েটির পরিবারের লোকজন তাকে দেখে ফেলে এবং প্রেমের সম্পর্কের বিষয়টি জেনে যায়। সোমবার বিকালে আবার মেয়েটির সাথে দেখা করতে গোলকেরহাট গেলে মেয়েটির ভাই ও মিনহাজুল ইসলাম নামে ঐখানকার স্থানীয় একজন তাকে মারধর করে এবং এক পর্যায়ে মেয়েটি তাকে অস্বীকার করে। সেই ক্ষোভে, অভিমানে রাতেই তার ফেসবুকে ২ টা স্ট্যাটাস দিয়ে রাত আনুমানিক দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে শোয়ার ঘরের তীরের সাথে গলায় চাদর পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয়। এবিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে আব্দুল আউয়াল বাকের নামে একজন কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ পোস্টমর্টেম এর জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। তবে আত্মহনন কারী বাকের এর পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রেম ঘটিত বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।





আর্কাইভ